
ব্রিটেনে মুসলিমবিরোধী দলের অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক
ব্রিটেনের মুসলিমবিরোধী দল হিসেবে পরিচিত ‘ব্রিটেন ফার্স্টে’র সবগুলো ফেসববুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক ব্যবহারের নীতিমালা ভঙ্গ করার…
March 15, 2018
আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে উল্টো বিপদে পড়লেন পিএসজি তারকা। তার শ্রদ্ধা জানানোর ধরণটা যে একদমই পছন্দ হবার মতো…

আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে উল্টো বিপদে পড়লেন পিএসজি তারকা। তার শ্রদ্ধা জানানোর ধরণটা যে একদমই পছন্দ হবার মতো ছিল না!
‘আ ব্রিফ হিস্টোরি অব টাইম’ বা সময়ের সংক্ষিপ্ত ইতিহাস বই লিখে বিজ্ঞানে নতুন এক ধারণার সূচনা করেছেন হকিং। বিশ্বখ্যাত এই বিজ্ঞানী বুধবার ইংল্যান্ডের ক্যামব্রিজে নিজ বাড়িতে ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
হকিংয়ের জীবনটা সম্পর্কে কম বেশি সবাই অবগত। মাত্র ২২ বছর বয়সে বিরল রোগ মোটর নিউরনে আক্রান্ত হয়ে জীবনের বাকি সময়টায় হুইলচেয়ারে বসেই কাটিয়ে দিতে হয়েছে। চলাফেরার করার মতো অবস্থা তার ছিল না।
এদিকে, পায়ের অস্ত্রোপচার শেষে এখন পুনর্বাসনে আছেন নেইমার। তারও বেশিরভাগ সময় কাটছে হুইলচেয়ারে। হকিংয়ের মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে নিজের একটি ছবি ব্যবহার করেন নেইমার। যাতে দেখা যায়, তিনি হুইলচেয়ারে বসে আছেন। নিচে ক্যাপশনে হকিংয়ের বিখ্যাত বাণী,
‘মানুষ যে পরিস্থিতিতেই থাকুক না কেন ইতিবাচক মানসিকতা নিয়ে নিজের সামর্থ্যের সর্বোত্তম ব্যবহার করা উচিত।’
নেইমার হয়তো হতাশা কাটাতেই হকিংকে প্রেরণা হিসেবে নিয়েছেন। ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসা নেইমার একদিকে চেয়ে হাসছেন। খালি গায়ে তার ট্যাটু করা শরীরটাও স্পষ্ট।
একজন বিশ্বনন্দিত পদার্থ বিজ্ঞানীর মৃত্যুতে শ্রদ্ধা জানানোয় এমন একটি ছবি খুব ভালোভাবে নেননি টুইটার ব্যবহারকারীরা। তারা রীতিমতো ধুয়ে দিয়েছেন নেইমারকে।
নেইমারের এই ছবির নিচে একজন কমেন্ট করেছেন, ‘সে তার ভাঙা পা থেকে সেরে উঠার বিষয়টি প্রচার করার জন্য স্টিভেন হকিংয়ের মৃত্যু এবং তার অক্ষমতাকে পুঁজি করেছে। ন্যাক্কারজনক!’ একজন লিখেছেন, ‘নেইমার আর প্রিয় ফুটবলার রইল না।’
অনেকেই নেইমারের নীতি-নৈতিকতা কিংবা সহানুভূতির বিষয়ে প্রশ্ন তুলেছেন। কেউ তো অভিশাপও দিয়েছেন পিএসজি সুপারস্টারকে। শ্রদ্ধা জানাতে গিয়ে কি বিপদেই না পড়লেন!

ব্রিটেনের মুসলিমবিরোধী দল হিসেবে পরিচিত ‘ব্রিটেন ফার্স্টে’র সবগুলো ফেসববুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক ব্যবহারের নীতিমালা ভঙ্গ করার…
March 15, 2018
সমসাময়িক বিজ্ঞানীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে খ্যাতিমান। মহাবিশ্বের গূঢ় রহস্য উদ্ঘাটনের চেষ্টায় জীবন উৎসর্গ করেছিলেন, তিনি স্টিফেন হকিং। বিজ্ঞানী স্যার নিউটন…
March 14, 2018

ভারতের লখনৌয়ে জেলের মধ্যেই সম্প্রীতির নজির গড়ল বন্দিরা। মুসলিমদের সঙ্গে রোজা রাখতে শুরু করেছে বেশ কয়েকজন হিন্দু বন্দি। মুজাফফরনগরের জেলে দেখা যাচ্ছে এমন বিরল…
May 31, 2017

ইন্দোনেশিয়ার হুলুং সমুদ্রসৈকতের তীরে হঠাৎ করেই ভেসে এসেছিল বিশাল আকারের এই রহস্যময় প্রাণী। ছবিটি টুইটার থেকে নেওয়া।ইন্দোনেশিয়ার হুলুং সমুদ্রসৈকতের তীরে হঠাৎ…
May 17, 2017