
বাহুবলি ২ এর আয় ১৫০০ কোটি ছাড়াল!
: প্রত্যাশা মতোই ১৫০০ কোটি টাকার সীমা ছাড়িয়ে গেল বাহুবলী ২-এর বক্স অফিস কালেকশন। ভারতীয় সিনেমার ইতিহাসে সব রেকর্ড ভেঙে নয়া মাইলস্টোন গড়ল এই ছবি। ছবি মুক্তির…
May 20, 2017
অস্ত্র মামলায় বেকসুর খালাস পেয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। আজ বুধবার মামলাটির রায়ে সালমান ‘নির্দোষ’ বলে জানান যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে গত ৯ই জানুয়ারি সালমানের বেআইনি অস্ত্র মামলার রায় ঘোষণার তারিখ ১৮ই জানুয়ারি নির্ধারণ করেন…

অস্ত্র মামলায় বেকসুর খালাস পেয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। আজ বুধবার মামলাটির রায়ে সালমান ‘নির্দোষ’ বলে জানান যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে গত ৯ই জানুয়ারি সালমানের বেআইনি অস্ত্র মামলার রায় ঘোষণার তারিখ ১৮ই জানুয়ারি নির্ধারণ করেন আদালত। উভর পক্ষের যুক্তি-তর্ক শেষে যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ দিন ধার্য করেন। গত বছর ৯ই ডিসেম্বর থেকে এ মামলার যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হয়। ম্যাজিস্ট্রেট দলপাত সিং রাজপুরোহিত আজ সালমানকে আদালতে হাজির থাকারও আদেশ দিয়েছিলেন। এ জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বোন আলভিরা খানকে নিয়ে তিনি যোধপুর পৌঁছান এই বলিউড সুপারস্টার। ১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানের যোধপুরের কঙ্কনি গ্রামে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া বেআইনি অস্ত্র ব্যবহার করে বিরল কৃষ্ণসার হরিণ হত্যা এবং অস্ত্র রাখার দায়ে সালমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অস্ত্র মামলার ২৫ ও ২৭ ধারায় বন বিভাগের পক্ষ থেকে মামলাটি দায়ের হয়। বর্তমানে সালমান ব্যস্ত আছেন নতুন ছবি ‘টিউবলাইট’র কাজ নিয়ে। এরই মধ্যে ছবিটিতে বলিউড বাদশা শাহরুখ খানও অভিনয় করছেন বলে জানা গেছে। তবে তাকে দেখা যাবে একটি অতিথি চরিত্রে।

: প্রত্যাশা মতোই ১৫০০ কোটি টাকার সীমা ছাড়িয়ে গেল বাহুবলী ২-এর বক্স অফিস কালেকশন। ভারতীয় সিনেমার ইতিহাসে সব রেকর্ড ভেঙে নয়া মাইলস্টোন গড়ল এই ছবি। ছবি মুক্তির…
May 20, 2017

দক্ষিণের ছবি ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ ভারতে ও এর বাইরে হইচই ফেলে দিয়েছে। দেশটিতে ছবিটিকে নিয়ে আলোচনার পরে মনে হতে পারে, ছবিটি দেখেননি এমন লোকজনের সংখ্যা বোধ…
May 17, 2017

‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস-এর এর পরবর্তী সিনেমা ‘সাহো’র নায়িকা হতে পারেন ক্যাটরিনা কাইফ। এ মুহূর্তে ‘বাহুবলী-টু: দ্য কনক্লুশন’য়ের অভাবনীয় সাফল্যে ভাসছেন…
May 16, 2017

বিশ্বব্যাপি আয়ের অঙ্ক হাজার কোটি রুপি ছাড়িয়ে যাওয়ায় এবার ‘বাহুবলী’ সিরিজের আরও একটি সিকুয়েল তৈরির পরিকল্পনা করছেন এর নির্মাতারা। কিছুদিন আগে মুক্তি পেয়েই…
May 15, 2017