
ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু
ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সংস্থা কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত দেশের ৭৪ কসাইখানার মধ্যে ১০ টির মালিক…
June 11, 2025
বলা হয়ে থাকে, পৃথিবীর যত বাজে ধরণের উদ্ভট ঘটনা আছে, তার বেশিরভাগই ঘটে ভারতে। কথাটা মিথ্যে নয়, তা প্রমাণ এবারও এল। মনের মানুষের প্রতি ভালোবাসা কতটা খাঁটি, তা প্রমাণ করতে গিয়ে নিজের জীবন বাজি ধরলো ভারতের এক কিশোরী। এইচআইভি আক্রান্ত প্রেমিকের রক্ত নিজের শরীরে…

বলা হয়ে থাকে, পৃথিবীর যত বাজে ধরণের উদ্ভট ঘটনা আছে, তার বেশিরভাগই ঘটে ভারতে। কথাটা মিথ্যে নয়, তা প্রমাণ এবারও এল। মনের মানুষের প্রতি ভালোবাসা কতটা খাঁটি, তা প্রমাণ করতে গিয়ে নিজের জীবন বাজি ধরলো ভারতের এক কিশোরী। এইচআইভি আক্রান্ত প্রেমিকের রক্ত নিজের শরীরে প্রবেশ করিয়েছে ১৫ বছরের মেয়েটি। সম্প্রতি আসামের সুয়ালকুচি জেলার এ ঘটনায় শোরগোল পড়ে গেছে দেশটিতে।
ভালোবাসার নিদর্শন দেখাতে পাগলামী করার ঘটনা এই প্রথম নয়। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসা থেকে তৈরি করেছিলেন তাজমহল। যেটা কিনা পুরো বিশ্ববাসীর কাছে ভালোবাসার নিদর্শন হয়ে থাকবে। এর বাইরেও ভালোবাসার জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়া তো নিত্যনমিত্তিক ব্যাপার!
তবে এতকিছু ছাপিয়ে, এইডস রোগ নিজের শরীরে নেয়ার মত ঝুঁকিপূর্ণ কাজের চাঞ্চল্যকর ঘটনা কিন্তু এবারই প্রথম। এতে হতবাক যে শুধু ভারতীয় লোকজন হয়েছে, তা কিন্তু নয়। সকলেই এমন ঘটনাতে হতবম্ব। ভালোবাসার জন্য মানুষ নিজের শরীরে এইডস রোগ গ্রহণ করে? কিশোরীর দাবি, ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকের এইচআইভি আক্রান্ত রক্ত ইনজেকশনের মাধ্যমে নিজের শরীরে প্রবেশ করিয়েছে সে। এ ঘটনায় মেয়েটির স্বাস্থ্য নিয়ে চিন্তিত চিকিৎসকরা। সে যে কাজ করেছে, তাতে প্রাণসংশয় পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন তারা।
আরও পড়ুন: গুইসাপকে গণধর্ষণ ভারতীয় ৩ যুবকের
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, আসামের হাজো শহরের এক যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল ওই কিশোরীর। প্রেমিক এইচআইভি/এইডস আক্রান্ত জেনেও পিছপা হয়নি সে। তাদের মধ্যে তিন বছরের প্রেমের সম্পর্ক। এমনকি প্রেমের টানে একাধিকবার বাড়ি থেকে পালিয়েও গিয়েছিল মেয়েটি। পরে তাকে ফিরিয়ে আনে পরিবার।
ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রেফতার করা হয়েছে সেই প্রেমিককে। স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে ওই কিশোরীর। তাকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা, দ্য সেন্টিনেল আসাম
ব্যবসা, অর্থনীতি ও সম্পর্কিত বিষয়ে জানতে ভিজিট: উল্কা ফিন্যান্স

ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সংস্থা কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত দেশের ৭৪ কসাইখানার মধ্যে ১০ টির মালিক…
June 11, 2025
ভারত ভূখণ্ডের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনা? এমনটাই দাবি করছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জো জেলায় নাকি চিনা সেনার…
September 8, 2024

পৃথিবীর যত আজেবাজে এবং আজব ঘটনা তার বেশিরভাগই যে ভারতে ঘটে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এবার যে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে, তা শুনে সকলেই বিহ্বল হতে বাধ্য।…
April 16, 2022

ভারতের কর্নাটকে হিজাব বিরোধী বিজেপি গেরুয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে সাহসীচিত্তে ‘আল্লাহু আকবর‘ বলে স্লোগান দেয়া ছাত্রী মুসকান খাঁ-কে ৫ লক্ষ রুপি (যা…
February 10, 2022