
হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভক্তদের রোষানলে নেইমার
আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
স্পোর্টস ডেস্ক: তারা ঠিক টেকসই রয়েছেন আগের মতই। হাল বদলের তালে জাতীয় দলের দিকে দৃষ্টি তাদের। তবে এবার বিশেষ সুখবর এই দুই তারকাকে নিয়ে। ঘরোয়া লিগে খেলতে থাকা শাহরিয়ার নাফীস ও আশরাফুল এবার হতে যাচ্ছেন একে অন্যের প্রতিপক্ষও। বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম…

স্পোর্টস ডেস্ক: তারা ঠিক টেকসই রয়েছেন আগের মতই। হাল বদলের তালে জাতীয় দলের দিকে দৃষ্টি তাদের। তবে এবার বিশেষ সুখবর এই দুই তারকাকে নিয়ে। ঘরোয়া লিগে খেলতে থাকা শাহরিয়ার নাফীস ও আশরাফুল এবার হতে যাচ্ছেন একে অন্যের প্রতিপক্ষও।
বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম আসরের সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের বিসিএলে চারটি দল অংশগ্রহণ করছে। গত আসরের মতো ডাবল লিগ পদ্ধতিতে এবারের বিসিএল অনুষ্ঠিত হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দল টুর্নামেন্টের শিরোপা জিতবে।
পঞ্চম আসরের পর্দা উঠবে আগামী ২৮ জানুয়ারি। এখানে খেলবেন আশরাফুল, নাফীস ও রাজ্জাকসহ অনেকেই। প্রথম শ্রেণির ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ আসরের প্রথম রাউন্ডের ম্যাচগুলো
হবে বগুড়া ও সিলেটে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে বিসিবি নর্থ জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন।
দ্বিতীয় রাউন্ড শুরু হবে ৪ ফেব্রুয়ারি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ বিসিবি নর্থ জোন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে ইসলামী ব্যাংক ইস্ট জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন।
তৃতীয় রাউন্ডের খেলা হবে বিকেএসপি ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে। বিকেএসপিতে ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক সাউথ জোন। ফতুল্লায় ইসলামী ব্যাংকখেলবে সাউথ জোনের বিপক্ষে। তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে ১১ ফেব্রুয়ারি।
১৮ ফেব্রুয়ারি থেকে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলবে ওয়ালটন ও ইসলামী ব্যাংক। বিকেএসপিতে লড়বে বিসিবি ও প্রাইম ব্যাংক।
পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে ২৫ ফেব্রুয়ারি। বিকেএসপিতে ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ বিসিবি নর্থ জোন। ফতুল্লায় খেলবে ইসলামী ব্যাংক ও প্রাইম ব্যাংক।
টুর্নামেন্টের শেষ রাউন্ডের খেলা শুরু ৪ মার্চ। খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। বিকেএসপিতে খেলবে ইসলামী ব্যাংক ও বিসিবি নর্থ জোন।

আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
ও বড় স্কোর হতেই পারত। হলো না। বাংলাদেশ শেষ ১০ ওভারে ঝড়টা তুলতে পারল না। হলো মোটে ৬৭ রান। তাতেই ৯ উইকেটে ২৫৭। এই রানে কি জেতা সম্ভব? প্রশ্নটার উত্তর ম্যাচ শেষেই…
May 17, 2017

কিছু চেনা মুখ। কিছু অচেনা। ক্যাসল অ্যাভিনিউতে আজকের নিউজিল্যান্ডের একাদশটা এমনই। মিচেল স্যান্টনার ও জিমি নিশামই হয়তো কোনো প্রশ্ন ছাড়া মূল দলে বোলিংয়ের সুযোগ…
May 17, 2017

একসময় আর্জেন্টিনার ফুটবলের নতুন তারকা মানেই নামের পাশে একটি ট্যাগ লেগে যাওয়া; নতুন ম্যারাডোনা। লিওনেল মেসির গায়ে সেটা লাগবে বলে মনে হচ্ছিল। তবে মেসি এমন…
May 14, 2017