
পুরোনো অ্যাপ চালাবে না অ্যান্ড্রয়েড পি
পুরাতন অ্যাপ চালানো বন্ধ করছে গুগল। অ্যান্ড্রয়েড ৪.১ বা তার চেয়েও পুরাতন সংস্করণের জন্য তৈরি অ্যাপ অ্যান্ড্রয়েড পিতে ইন্সটল করা যাবে না। পুরোনো অ্যাপে…
March 19, 2018
পাইকারি পর্যায়ে দেশের ইন্টারনেট ব্যান্ডউইটথের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। বর্তমানে এক এমবিপিএস (মেগা বিট প্রতি সেকেন্ড) ব্যান্ডউইটথ বিএসসিসিএল বিক্রি করা হচ্ছে ৬২৫ টাকায়। নতুন…

পাইকারি পর্যায়ে দেশের ইন্টারনেট ব্যান্ডউইটথের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। বর্তমানে এক এমবিপিএস (মেগা বিট প্রতি সেকেন্ড) ব্যান্ডউইটথ বিএসসিসিএল বিক্রি করা হচ্ছে ৬২৫ টাকায়। নতুন দাম কার্যকর হলে সেটি কমে মাত্র ৫৬৩ টাকায় নেমে আসবে।
এ ব্যাপারে জানতে চাইলে বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ব্যান্ডউইটথের দাম ১০ শতাংশ কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম কমানোর প্রস্তাব শিগগিরই অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হবে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রথম আলোকে বলেন, দেশের মানুষ যাতে কম দামে ইন্টারনেট পায় সে ব্যাপারে আমাদের সরকার সব সময় সচেষ্ট। বিএসসিসিএলের ব্যান্ডউইটথের দাম কমানোর প্রস্তাবে তাই অবশ্যই অনুমোদন দেওয়া হবে।
প্রথম সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৪) মাধ্যমে পাওয়া ২০০ জিবিপিএসের ব্যান্ডউইটথের ব্যবহার আরও বাড়াতেই মূলত দাম কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সাবমেরিন কেবলের মাধ্যমে বিএসসিসিএল এখন ১৭৬ জিবিপিএস (গিগা বিট প্রতি সেকেন্ড) ব্যান্ডউইটথ বিক্রি করছে। যার মধ্যে ভারতে রপ্তানি হচ্ছে ১০ জিবিপিএস। এ ছাড়া দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) মাধ্যমে বাংলাদেশ আরও ১ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইটথ এ বছর পেতে যাচ্ছে।
বিএসসিসিএল সর্বশেষ ২০১৫ সালের ১লা সেপ্টেম্বর ইন্টারনেট ব্যান্ডউইটথের দাম কমিয়েছিল। তখন প্রতি এমবিপিএস ব্যান্ডউইটথের দাম ১ হাজার ৬৮ থেকে কমিয়ে ৬২৫ টাকা করা হয়। দাম কমানোর পরে গত দুই বছরে বিএসসিসিএলের ব্যান্ডউইটথের বিক্রি ৪০ জিবিপিএস থেকে বৃদ্ধি পেয়ে ১৭৬ জিবিপিএস হয়েছে। অর্থাৎ দুই বছরে প্রতিষ্ঠানটির ব্যান্ডউইটথ ব্যবহার বেড়েছে চার গুণের বেশি।
বাংলাদেশে বর্তমানে দৈনিক গড়ে ৩৫০ থেকে ৪০০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইটথের চাহিদা রয়েছে। বিএসসিসিএলের বাইরে বাকি ২০০ থেকে ২৫০ জিবিপিএস ব্যান্ডউইটথের জোগান আসে ইন্টারনেট ট্রান্সমিশন কোম্পানির (আইটিসি) মাধ্যমে। আইটিসি প্রতিষ্ঠানগুলো ভারত থেকে ব্যান্ডউইটথ আমদানি করে থাকে।
মুঠোফোন অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো (আইএসপি) বলছে, তারা বিএসসিসিএল বা আইটিসির কাছে সরাসরি ব্যান্ডউইটথ কিনতে পারে না। তাদের ব্যান্ডউইটথ কিনতে হয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটর (আইআইজি) থেকে। আইআইজির কাছ থেকে কেনা ব্যান্ডউইটথের সঙ্গে যোগ হয় এনটিটিএন অপারেটরের অবকাঠামো ভাড়া, মূল্য সংযোজন কর (মূসক), পরিচালন ব্যয় ও সরকারের সঙ্গে রাজস্ব ভাগাভাগির খরচ। সব খরচ যোগ করে কয়েক হাত ঘুরে আসার কারণে বর্তমান দামের চেয়ে কম দামে গ্রাহকের কাছে ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব নয়।
বর্তমানে ন্যূনতম ১০ জিবিপিএস কিনলে সর্বনিম্ন দামে অর্থাৎ ৬২৫ টাকায় বিএসসিসিএলের ব্যান্ডউইটথ কেনা যায়। এ ছাড়া ৫০ থেকে ৯৯৯ এমবিপিএস ব্যান্ডউইটথ ৯০০ টাকা, ১ হাজার থেকে ২ হাজার ৪৯৯ এমবিপিএস ৮২৫ টাকা, ২ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৯৯৯ এমবিপিএস ৭৫৫ টাকা, ৫ হাজার থেকে ৯ হাজার ৯৯৯ এমবিপিএস ব্যান্ডউইটথ ৬৮০ টাকায় বিক্রি করে বিএসসিসিএল। অর্থাৎ ব্যান্ডউইটথ বেশি কিনলে দাম আনুপাতিকভাবে কমে।

পুরাতন অ্যাপ চালানো বন্ধ করছে গুগল। অ্যান্ড্রয়েড ৪.১ বা তার চেয়েও পুরাতন সংস্করণের জন্য তৈরি অ্যাপ অ্যান্ড্রয়েড পিতে ইন্সটল করা যাবে না। পুরোনো অ্যাপে…
March 19, 2018

ওয়েটার রোবট “মিনিওন”। যেকোন রেস্টুরেন্টে খাবার সার্ভ করতে পারবে এমন অটোনোমাস বাংলাভাষী রোবট এর কাজ বাংলাদেশে এটাই প্রথম। সম্পূর্ণ নিজেদের হাতে তৈরী এটি কেবল…
March 15, 2018

ডিজিটাল ডিভাইসে গান শোনার সবচেয়ে জনপ্রিয় অডিও ফরম্যাট এমপিথ্রি বন্ধ হচ্ছে। সঠিক দিনক্ষণ না জানালেও এমপিথ্রি তৈরির প্রতিষ্ঠান ফ্রনহোফার ইনস্টিটিউট ফরম্যাটটি…
May 17, 2017

বাংলাদেশে ব্যবসা লাভজনক ও টেকসই না হওয়ায় আজ বুধবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের ওয়েবসাইট এখানেই ডটকম (www.ekhanei.com)। আর এ ঘোষণা এসেছে…
May 17, 2017