
বাংলাদেশের প্রথম ওয়েটার রোবট বানালো রুয়েটের ছাত্ররা
ওয়েটার রোবট “মিনিওন”। যেকোন রেস্টুরেন্টে খাবার সার্ভ করতে পারবে এমন অটোনোমাস বাংলাভাষী রোবট এর কাজ বাংলাদেশে এটাই প্রথম। সম্পূর্ণ নিজেদের হাতে তৈরী এটি কেবল…
March 15, 2018
পুরাতন অ্যাপ চালানো বন্ধ করছে গুগল। অ্যান্ড্রয়েড ৪.১ বা তার চেয়েও পুরাতন সংস্করণের জন্য তৈরি অ্যাপ অ্যান্ড্রয়েড পিতে ইন্সটল করা যাবে না। পুরোনো অ্যাপে নিরাপত্তাগত সমস্যা থাকতে পারে এ শঙ্কা থেকেই সিদ্ধান্তটি নেয়া হয়েছে। পুরোনো অ্যাপ সাপোর্ট দেয়াটা অপারেটিং…

পুরাতন অ্যাপ চালানো বন্ধ করছে গুগল। অ্যান্ড্রয়েড ৪.১ বা তার চেয়েও পুরাতন সংস্করণের জন্য তৈরি অ্যাপ অ্যান্ড্রয়েড পিতে ইন্সটল করা যাবে না। পুরোনো অ্যাপে নিরাপত্তাগত সমস্যা থাকতে পারে এ শঙ্কা থেকেই সিদ্ধান্তটি নেয়া হয়েছে।
পুরোনো অ্যাপ সাপোর্ট দেয়াটা অপারেটিং সিস্টেম নির্মাতাদের জন্য বেশ ঝামেলাপূর্ণ। দীর্ঘদিন পর্যন্ত উইন্ডোজ পুরোনো অ্যাপ সাপোর্ট ধরে রেখেছিল, শেষ পর্যন্ত পুরোনো ও নতুন অ্যাপ দুটোই চালানোর ব্যবস্থা রাখতে গিয়ে সিস্টেমে প্রচুর গোলমাল দেখা দেয়। পরে উইন্ডোজ ৮.১ ও উইন্ডোজ ১০ থেকে পুরোনো অ্যাপ সাপোর্ট বাদ দেয়া হয়। অ্যাপল এক্ষেত্রে আরও একধাপ এগিয়ে, তারা পুরোনো অ্যাপ সাপোর্ট দ্রুতই বাদ দিয়ে থাকে।
আশা করা হচ্ছে পুরোনো কোড বাদ দেয়ার ফলে অ্যান্ড্রয়েড পি হবে আরও হালকা ও আধুনিক। গত ৫ বছরেও যেসকল অ্যাপ নতুন অ্যান্ড্রয়েড সংস্করণের কথা মাথায় রেখে আপডেট করা হয়নি সেগুলোর আদৌ দরকার আছে কি না তাও সন্দেহ আছে।
অ্যান্ড্রয়েড পি আসছে এ বছরের মধ্যভাগে। এর আগেই মে মাসের গুগল আই/ওতে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
সোর্সঃ ইউবারগিজমো

ওয়েটার রোবট “মিনিওন”। যেকোন রেস্টুরেন্টে খাবার সার্ভ করতে পারবে এমন অটোনোমাস বাংলাভাষী রোবট এর কাজ বাংলাদেশে এটাই প্রথম। সম্পূর্ণ নিজেদের হাতে তৈরী এটি কেবল…
March 15, 2018

ডিজিটাল ডিভাইসে গান শোনার সবচেয়ে জনপ্রিয় অডিও ফরম্যাট এমপিথ্রি বন্ধ হচ্ছে। সঠিক দিনক্ষণ না জানালেও এমপিথ্রি তৈরির প্রতিষ্ঠান ফ্রনহোফার ইনস্টিটিউট ফরম্যাটটি…
May 17, 2017

বাংলাদেশে ব্যবসা লাভজনক ও টেকসই না হওয়ায় আজ বুধবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের ওয়েবসাইট এখানেই ডটকম (www.ekhanei.com)। আর এ ঘোষণা এসেছে…
May 17, 2017

বিশ্বজুড়ে সাইবার হামলার হুমকি বেড়ে চলেছে। আগামীকাল সোমবার এ হামলার শিকার হওয়া মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। ইউরোপের পুলিশ সংস্থা ইউরোপোলের নির্বাহী পরিচালক রব…
May 14, 2017