
পবিত্র কাবার গিলাফ পরিবর্তন; নিয়ম ভেঙে পরিবর্তিত হচ্ছে আজ
প্রতিবছরের ন্যায় এবারও মক্কার পবিত্র মসজিদুল হারামের অন্তর্গত কাবার গিলাফ পরিবর্তন কার্যক্রম হচ্ছে আজ। মুসলিমদের পবিত্র দুই মসজিদ- মক্কার মসজিদ আল হারাম ও…
July 30, 2022
মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে ভালোবেসে কত কিছুই না করে মুসলিমরা! এবার এক ব্যতিক্রমধর্মী কাজ করে সাড়া ফেলে দিয়েছেন আসিয়া বেগম নামের এক ভারতীয় নারী! তিনি ছন্দে ছন্দে রাসূল (সা.)-এর জীবনী লিখতে গিয়ে ১৫ হাজার লাইনের দীর্ঘ এক কবিতা রচনা করেছেন। এতে সামাজিক…

মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে ভালোবেসে কত কিছুই না করে মুসলিমরা! এবার এক ব্যতিক্রমধর্মী কাজ করে সাড়া ফেলে দিয়েছেন আসিয়া বেগম নামের এক ভারতীয় নারী! তিনি ছন্দে ছন্দে রাসূল (সা.)-এর জীবনী লিখতে গিয়ে ১৫ হাজার লাইনের দীর্ঘ এক কবিতা রচনা করেছেন। এতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি।
তার বয়স ৪৬ বছর। বসবাস করছেন ভারতে। সুন্দরবনের জয়নগর থানার হাটপাড়া এলাকার মরহুম ইউনুস আলী গাজীর মেয়ে তিনি। তার স্বামীর নাম আশরাফ আলী। উল্কা নিউজ জানতে পারে, মাত্র তিন মাসে আসিয়া বেগম কবিতাটি এত বড় কবিতাটি লিখেছেন। তবে বিষয়টি তার জন্য নতুন নয়। এর আগে আসিয়া বেগম তার বাবা মরহুম ইউনুস আলী গাজী ও মা সাকিনা বেগমের স্মৃতিচারণে এক হাজার লাইনের কবিতা লিখেছেন।
আরো পড়ুন: কানাডায় মুসলিম পরিবারকে হত্যা! মুসলিম হওয়ার জন্যই তাদেরকে হত্যা করা হয়!
আরো পড়ুন: হিন্দুরাও রোজা রাখছেন মুসলিমদের সাথে ভারতের কারাগারে!
এসবই শেষ নয়। আসিয়া বেগমের রয়েছে ইসলামিক সাহিত্য ও সংস্কৃতিতে বিপুল পরিমাণে ভালোবাসা। তাই তিনি বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ড করে মানুষের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছেন।
ইসলামের প্রতি সেই ভালোবাসা থেকেই গজল শিল্পী হিসেবে এলাকায় আসিয়ার বিশেষ খ্যাতি পেয়েছেন। বিভিন্ন সাহিত্যসভায় তিনি স্বরচিত কবিতা-গজল পাঠ করেন। বিভিন্ন পত্র-পত্রিকার সাহিত্য পাতায় লেখালেখি করেন ‘তাসনীম হাসান’ ছদ্মনামে। ইসলামের সোনালী দিনের ইতিহাস ও গজল-কবিতা নিয়ে এ পর্যন্ত অন্তত ১৬টি বই রচনা করেছেন আসিয়া বেগম।
এছাড়াও বর্তমানে তিনি নিজবাড়িতে কাজকর্মের পাশাপাশি সাহিত্যচর্চা করেন। এর পাশাপাশি শিশু ও নারীদের কুরআন শিক্ষা দেন বলে জানিয়েছেন।
অনলাইনে কুরআন, হাদিস, ইসলামিক প্রশ্নোত্তর ও লেখা পড়তে ভিজিট করুন উল্কা ইসলাম।

প্রতিবছরের ন্যায় এবারও মক্কার পবিত্র মসজিদুল হারামের অন্তর্গত কাবার গিলাফ পরিবর্তন কার্যক্রম হচ্ছে আজ। মুসলিমদের পবিত্র দুই মসজিদ- মক্কার মসজিদ আল হারাম ও…
July 30, 2022
যুক্তরাষ্ট্র তথা আমেরিকায় যে লাউডস্পিকারে আযানের সুযোগ নেই, সেটা তো জানা বিষয়ই। তবে এবারই প্রথম কোন বড় শহরে আযান দেয়ার সুযোগ পেল মার্কিন মুসলিম সম্প্রদায়!…
June 3, 2022

ভারতের কর্নাটকে হিজাব বিরোধী বিজেপি গেরুয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে সাহসীচিত্তে ‘আল্লাহু আকবর‘ বলে স্লোগান দেয়া ছাত্রী মুসকান খাঁ-কে ৫ লক্ষ রুপি (যা…
February 10, 2022

এখন থেকে সৌদি আরবে নারীরাও ফতওয়া জারি করতে পারবেন বলে সিদ্ধান্ত দিয়েছে দেশটির শুরা কাউন্সিল। নারীদের ফতোয়া জারির ব্যাপারটি শুরা কাউন্সিলে বিপুল ভোটে পাস হয়েছে।…
October 1, 2017