
হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভক্তদের রোষানলে নেইমার
আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
স্পোর্টস ডেস্ক: সাকিব ও মুশফিক এক সাথেই সুখবর। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। পঞ্চম উইকেটে ৩৫৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ।…

স্পোর্টস ডেস্ক: সাকিব ও মুশফিক এক সাথেই সুখবর। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। পঞ্চম উইকেটে ৩৫৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ।
মুশফিক তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটি তুলে নেন। খেলেন ১৫৯ রানের ইনিংস। তার ২৬০ বলের দায়িত্বশীল ইনিংসটি সাজানো ২৩টি চার ও একটি ছক্কায়। আর সাকিব তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ২৭৬ বলে
৩১টি চারের সাহায্যে ২১৭ রানের মহাকাব্যিক ইনিংস দলকে উপহার দেন।
তাদের ব্যক্তিগত পারফরম্যান্স প্রভাব ফেলেছে র্যাংকিংয়ে ও। সদ্য প্রকাশিত আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে আট ধাপ এগোলেন সাকিব। বর্তমানের তার অবস্থান ২৩তম। অর্জিত রেটিং ৬৫৯! তবে টেস্ট অলরাউন্ডারের তালিকায় দ্বিতীয় স্থানেই পড়ে থাকতে হয়েছে তাকে। এ ক্ষেত্রে সাকিবের সংগ্রহ ৪৩৬ রেটিং। ৪৮২ রেটিং নিয়ে শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
আর সেই র্যাংকিংয়ে মুশফিক এগিয়েছেন ১০ ধাপ। বর্তমানে তার অবস্থান ৩৫তম। সংগ্রহ ৫৭২ রেটিং। মুমিনুল হক সৌরভ এক ধাপ এগিয়ে রয়েছেন ২৮তম স্থানে। মুমিনুলের ঝুলিতে রেটিং জমা পড়েছে ৬৩৬।
প্রসঙ্গত, বাংলাদেশি ব্যাটসম্যানদের এত ব্যক্তিগত অর্জনের পরও ম্যাচটি তাদের কাছে হতাশার। কারণ প্রথম ইনিংসে ৫৯৫ রান করেও ম্যাচটিতে মুশফিক বাহিনী হেরে গেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এটা ‘লজ্জার’ বিশ্ব রেকর্ডও। কারণ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ইনিংসে এত বড় সংগ্রহ নিয়ে আর কোনো দলই যে হারেনি!

আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
ও বড় স্কোর হতেই পারত। হলো না। বাংলাদেশ শেষ ১০ ওভারে ঝড়টা তুলতে পারল না। হলো মোটে ৬৭ রান। তাতেই ৯ উইকেটে ২৫৭। এই রানে কি জেতা সম্ভব? প্রশ্নটার উত্তর ম্যাচ শেষেই…
May 17, 2017

কিছু চেনা মুখ। কিছু অচেনা। ক্যাসল অ্যাভিনিউতে আজকের নিউজিল্যান্ডের একাদশটা এমনই। মিচেল স্যান্টনার ও জিমি নিশামই হয়তো কোনো প্রশ্ন ছাড়া মূল দলে বোলিংয়ের সুযোগ…
May 17, 2017

একসময় আর্জেন্টিনার ফুটবলের নতুন তারকা মানেই নামের পাশে একটি ট্যাগ লেগে যাওয়া; নতুন ম্যারাডোনা। লিওনেল মেসির গায়ে সেটা লাগবে বলে মনে হচ্ছিল। তবে মেসি এমন…
May 14, 2017