
হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভক্তদের রোষানলে নেইমার
আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
নিউজিল্যান্ড থেকে ইনজুরি নিয়ে ফিরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের মাশরাফি বিন মর্তুজাকে। তবে, ইনজুরি খুব একটা গুরুতর নয় বলে আশঙ্কার কিছু নেই। ম্যাশের ডান হাতের কবজির হাড়ে চিড় ধরা পড়েছে। আজকের এই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটিই ছিল টাইগারদের রঙিন পোশাকে সফরের…
· 2 min read

নিউজিল্যান্ড থেকে ইনজুরি নিয়ে ফিরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের মাশরাফি বিন মর্তুজাকে। তবে, ইনজুরি খুব একটা গুরুতর নয় বলে আশঙ্কার কিছু নেই। ম্যাশের ডান হাতের কবজির হাড়ে চিড় ধরা পড়েছে।
আজকের এই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটিই ছিল টাইগারদের রঙিন পোশাকে সফরের শেষ ম্যাচ। এরপর শুরু হবে টাইগারদের টেস্ট সিরিজ। এই টেস্ট দলে মাশরাফির নাম না থাকায় এখন বিশ্রাম নিলেও সমস্যা নেই।
শেষ টি-টোয়েন্টি ম্যাচের ইনিংসের ১৮তম ওভারে বল হাতে আক্রমণে আসেন মাশরাফি। নিজের দ্বিতীয় বলে ফিল্ডিং করতে গিয়ে আহত হন তিনি। কোরি অ্যান্ডারসন বলটিতে জোরালো শট নেন। ঝাঁপিয়ে বলটি ঠেকানোর চেষ্টা করেন মাশরাফি। বলটি তার হাতের তালুতে লাগে।
এর পরপরই বাংলাদেশ দলের ফিজিও ডিন কনওয়ে প্রাথমিক চিকিৎসা দেন। মাঠ থেকে বেরিয়েও যান টাইগার দলনেতা। ম্যাশ এর করা অসম্পূর্ন ওভারের শেষ চারটি বলে করেন মোসাদ্দেক।
মাঠ থেকে বেরিয়ে কিছু সময় ড্রেসিংরুমে কাটান ম্যাশ। এসময় তাকে বরফ দিয়ে ব্যথা দূর করার চেষ্টা চালানো হয়। এরপর ম্যাচ শেষে মাশরাফিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্ক্যান করানোর পর তার ডান হাতের কবজির হাড়ে চিড় ধরা পড়ে।
হাতে বল লেগে বুড়ো আঙুল ভেঙে যাওয়ায় মাশরাফিকে মাঠের বাইরে থাকতে হতে পারে ৬ থেকে ৮ সপ্তাহ।
এদিকে ম্যাচের ১২তম ওভারে মাশরাফির বলে অ্যান্ডারসনের আরেকটি শট ফেরাতে গিয়ে আহত হন টাইগারদের ওপেনার ইমরুল কায়েস। ছক্কা ফেরাতে গিয়ে বাউন্ডারি লাইনের পাশে থাকা বিজ্ঞাপনের বোর্ডে ধাক্কা লাগে ইমরুলের। এতে ডান পায়ের গোড়ালিতে ব্যথা পান তিনি। ব্যাট হাতেও মাঠে নামা হয়নি তার। তবে, বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ইমরুলের অবস্থা বেশ ভালো।
ম্যাচ শেষে নিয়মানুযায়ী প্রেস কনফারেন্সে কথা বলতে আসেন মাশরাফি। সে সময় তার হাতে ব্যান্ডেজ লাগানো ছিল। এখনই দেশে ফিরবেন না ম্যাশ। পরিবার নিয়ে নিউজিল্যান্ডে কয়েকদিন ছুটি কাটাবেন তিনি।

আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018

ও বড় স্কোর হতেই পারত। হলো না। বাংলাদেশ শেষ ১০ ওভারে ঝড়টা তুলতে পারল না। হলো মোটে ৬৭ রান। তাতেই ৯ উইকেটে ২৫৭। এই রানে কি জেতা সম্ভব? প্রশ্নটার উত্তর ম্যাচ শেষেই…
May 17, 2017

কিছু চেনা মুখ। কিছু অচেনা। ক্যাসল অ্যাভিনিউতে আজকের নিউজিল্যান্ডের একাদশটা এমনই। মিচেল স্যান্টনার ও জিমি নিশামই হয়তো কোনো প্রশ্ন ছাড়া মূল দলে বোলিংয়ের সুযোগ…
May 17, 2017

একসময় আর্জেন্টিনার ফুটবলের নতুন তারকা মানেই নামের পাশে একটি ট্যাগ লেগে যাওয়া; নতুন ম্যারাডোনা। লিওনেল মেসির গায়ে সেটা লাগবে বলে মনে হচ্ছিল। তবে মেসি এমন…
May 14, 2017