
হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভক্তদের রোষানলে নেইমার
আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
নিউজিল্যান্ড থেকে বয়ে এল দুঃসংবাদ। বাংলাদেশ ক্রিকেট দলের মাশরাফি বিন মর্তুজা ক্যারিয়ারে আরও একবার ইনজুরির শিকার হলেন। তাঁর কবজির হাড়ে চিড় ধরা পড়েছে। ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বল ছিল সেটি। মাশরাফির ফুল টসে সজোরে সোজা ব্যাট চালিয়েছিলেন কোরি…

নিউজিল্যান্ড থেকে বয়ে এল দুঃসংবাদ। বাংলাদেশ ক্রিকেট দলের মাশরাফি বিন মর্তুজা ক্যারিয়ারে আরও একবার ইনজুরির শিকার হলেন। তাঁর কবজির হাড়ে চিড় ধরা পড়েছে।
ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বল ছিল সেটি। মাশরাফির ফুল টসে সজোরে সোজা ব্যাট চালিয়েছিলেন কোরি অ্যান্ডারসন। ফলো থ্রুতে ঝাঁপিয়ে বলটি ঠেকানোর চেষ্টা করেন মাশরাফি। বল হাতের তালুতে লেগে ছিটকে যায়। তখনই ব্যথায় কাতরাচ্ছিলেন অধিনায়ক। তার পরপরই ফিজিও তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে যান মাশরাফি। ওভারের শেষ চারটি বলে করেছেন মোসাদ্দেক। ড্রেসিংরুমে প্রাথমিক চিকিৎসা হিসেবে বরফ লাগিয়ে বসে ছিলেন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যায়। স্ক্যান করার পর ধরা পড়েছে এই চিড়।
এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানা না গেলেও চিড় ধরার ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে দলের একটি সূত্রে। কত দিন মাশরাফিকে বাইরে থাকতে হবে, অস্ত্রোপচার লাগবে কি না, তা শিগগিরই জানা যাবে।
উল্লেখ্য মাশরাফি ইতিপূর্বে আরো কয়েকবার ইনজুরির স্বীকার হন।

আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
ও বড় স্কোর হতেই পারত। হলো না। বাংলাদেশ শেষ ১০ ওভারে ঝড়টা তুলতে পারল না। হলো মোটে ৬৭ রান। তাতেই ৯ উইকেটে ২৫৭। এই রানে কি জেতা সম্ভব? প্রশ্নটার উত্তর ম্যাচ শেষেই…
May 17, 2017

কিছু চেনা মুখ। কিছু অচেনা। ক্যাসল অ্যাভিনিউতে আজকের নিউজিল্যান্ডের একাদশটা এমনই। মিচেল স্যান্টনার ও জিমি নিশামই হয়তো কোনো প্রশ্ন ছাড়া মূল দলে বোলিংয়ের সুযোগ…
May 17, 2017

একসময় আর্জেন্টিনার ফুটবলের নতুন তারকা মানেই নামের পাশে একটি ট্যাগ লেগে যাওয়া; নতুন ম্যারাডোনা। লিওনেল মেসির গায়ে সেটা লাগবে বলে মনে হচ্ছিল। তবে মেসি এমন…
May 14, 2017