
হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভক্তদের রোষানলে নেইমার
আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
একসময় আর্জেন্টিনার ফুটবলের নতুন তারকা মানেই নামের পাশে একটি ট্যাগ লেগে যাওয়া; নতুন ম্যারাডোনা। লিওনেল মেসির গায়ে সেটা লাগবে বলে মনে হচ্ছিল। তবে মেসি এমন উচ্চতাতেই উঠেছেন, এখন আর ‘নতুন ম্যারাডোনা’ নয়, আর্জেন্টিনা ‘নতুন মেসি’ খুঁজে ফিরছে। এ দুজনের মধ্যে সেরার…

একসময় আর্জেন্টিনার ফুটবলের নতুন তারকা মানেই নামের পাশে একটি ট্যাগ লেগে যাওয়া; নতুন ম্যারাডোনা। লিওনেল মেসির গায়ে সেটা লাগবে বলে মনে হচ্ছিল। তবে মেসি এমন উচ্চতাতেই উঠেছেন, এখন আর ‘নতুন ম্যারাডোনা’ নয়, আর্জেন্টিনা ‘নতুন মেসি’ খুঁজে ফিরছে। এ দুজনের মধ্যে সেরার প্রশ্নে এখনই তর্কে নেমে পড়েন অনেকেই।
গোলের পর মেসির সঙ্গে উদ্যাপনে সঙ্গী হতে আসছেন মেসিরা। ছবি: ভিডিও থেকে সংগ্রহএক সমর্থক অত ঝামেলায় যাননি। ভিডিও গেমের সুবিধা নিয়ে মুখোমুখি দাঁড় করে দিয়েছেন মেসি-ম্যারাডোনাকে। এবং দুজনকেই যেন সতীর্থের সাফল্য কিংবা ব্যর্থতার ভাগ নিতে না হয়, সে ব্যবস্থাও করেছেন। দুটি দলই গড়া হয়েছে ম্যারাডোনা ও মেসিকে নিয়ে। অর্থাৎ এক দলের ১১ জনই মেসি। অন্য দলেও তা-ই, ১১ জন ম্যারাডোনা নেমেছেন মাঠে। ভিডিও গেমের জগতের বিপুল জনপ্রিয় প্রো এভুলুশন সকারের (পেস) সাহায্যেই ঘটানো হয়েছে এমন অবিশ্বাস্য ঘটনা। গোলে ম্যারাডোনা-মেসি, রক্ষণে ম্যারাডোনা-মেসি। মিডফিল্ডে ম্যারাডোনা-মেসি, আক্রমণেও ম্যারাডোনা-মেসি!

শুরু থেকেই জমে উঠেছে ম্যাচ। দারুণ বল প্লেয়িংয়ে শুরুতেই এগিয়ে যেতে পারত মেসি একাদশ। কিন্তু দুর্দান্ত এক স্লাইডিং ট্যাকলে গোল বঞ্চিত করেন ডিফেন্ডার ম্যারাডোনা। সে ট্যাকল দেখে জুভেন্টাসের বোনুচ্চি-কিয়েলিনিরাও ঈর্ষায় ভুগবেন। কিন্তু খুব বেশিক্ষণ আটকে রাখা যায়নি মেসিকে। খুব দ্রুতই ২ গোলে এগিয়ে যায় মেসিরা। অন্য প্রান্তেও মেসির রক্ষণ খুব বেশিক্ষণ শান্তিতে থাকেনি। প্রথমার্ধেই দুই গোল ফিরিয়ে দেন ম্যারাডোনা।
মেসি ও ম্যারাডোনায় সমতা টানতে দুই দলের তৃতীয় গোলটি এসেছে ‘সত্যিকারের’ মেসি-ম্যারাডোনাদের পা থেকে। মানে ১০ নম্বর জার্সিধারীদের পা থেকে আরও কি! তবে ম্যাচে ওই সমতা থাকেনি। বার্সার হয়ে গোলের সব রেকর্ড গড়া মেসির কাছে হার মেনেছেন গোল বানানোর কারিগর ম্যারাডোনা। কল্পিত এ ম্যাচ শেষ হয়েছে ৬-৩ ব্যবধানে।

আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
ও বড় স্কোর হতেই পারত। হলো না। বাংলাদেশ শেষ ১০ ওভারে ঝড়টা তুলতে পারল না। হলো মোটে ৬৭ রান। তাতেই ৯ উইকেটে ২৫৭। এই রানে কি জেতা সম্ভব? প্রশ্নটার উত্তর ম্যাচ শেষেই…
May 17, 2017

কিছু চেনা মুখ। কিছু অচেনা। ক্যাসল অ্যাভিনিউতে আজকের নিউজিল্যান্ডের একাদশটা এমনই। মিচেল স্যান্টনার ও জিমি নিশামই হয়তো কোনো প্রশ্ন ছাড়া মূল দলে বোলিংয়ের সুযোগ…
May 17, 2017

মাশরাফি বিন মর্তুজাকে টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার রাতে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে…
April 7, 2017