
হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভক্তদের রোষানলে নেইমার
আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত ইমানুয়েল ম্যাখোঁ। দেশটির সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট লরা ফ্যাবিয়াস আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেব ম্যাখোঁর নাম ঘোষণা করেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ…

ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত ইমানুয়েল ম্যাখোঁ। দেশটির সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট লরা ফ্যাবিয়াস আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেব ম্যাখোঁর নাম ঘোষণা করেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে প্যারিসে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয়। ম্যাখোঁ দায়িত্ব নেওয়ার পরপরই বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এলিসি প্রাসাদ আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেছেন।
ঘোষণায় লরা ফ্যাবিয়াস বলেন, ‘জনগণের সার্বভৌম ইচ্ছায় আপনি এখন এই রিপাবলিকের প্রেসিডেন্ট।’
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কিছুক্ষণ আগে এলিসি প্রাসাদে পৌঁছান ম্যাখোঁ। এ সময় তাঁকে এলিসি প্রাসাদের সামনে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এরপর হাজির হন ম্যাখোঁর স্ত্রী ও কন্যারা।
ইমানুয়েল ম্যাখোঁ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এলিসি প্রাসাদ আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেন। এ সময় তাঁকে এগিয়ে দিতে আসেন ম্যাখোঁ। ছবি: রয়টার্সকট্টর ডানপন্থী মারিন লো পেনকে হারিয়ে গত রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইমানুয়েল ম্যাখোঁ। তাঁর এই জয় ফ্রান্সের প্রেসিডেন্ট পদে দশকের পর দশক ধরে প্রধান দুই দলের আধিপত্যের ধারা ভেঙেছে। ৩৯ বছর বয়সী ম্যাখোঁ এ পর্যন্ত দেশটির সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। মাত্র তিন বছর আগে মূলধারার রাজনীতি শুরু করেন তিনি।
নির্বাচনে জয়ী হওয়ার পরপর ম্যাখোঁর দলের নাম ‘অঁ মার্শ’ (অগ্রসরমাণ) থেকে বদলে ‘লা রিপুবলিক অঁ মার্শ’ (অগ্রসরমাণ প্রজাতন্ত্র) করা হয়েছে।
ম্যাখোঁ বলেছেন, ৫৭৭ আসনের জাতীয় পরিষদের জন্য তাঁর অর্ধেক প্রার্থী হবেন রাজনীতিতে নবীন।

আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
ব্রিটেনের মুসলিমবিরোধী দল হিসেবে পরিচিত ‘ব্রিটেন ফার্স্টে’র সবগুলো ফেসববুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক ব্যবহারের নীতিমালা ভঙ্গ করার…
March 15, 2018

সমসাময়িক বিজ্ঞানীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে খ্যাতিমান। মহাবিশ্বের গূঢ় রহস্য উদ্ঘাটনের চেষ্টায় জীবন উৎসর্গ করেছিলেন, তিনি স্টিফেন হকিং। বিজ্ঞানী স্যার নিউটন…
March 14, 2018

ভারতের লখনৌয়ে জেলের মধ্যেই সম্প্রীতির নজির গড়ল বন্দিরা। মুসলিমদের সঙ্গে রোজা রাখতে শুরু করেছে বেশ কয়েকজন হিন্দু বন্দি। মুজাফফরনগরের জেলে দেখা যাচ্ছে এমন বিরল…
May 31, 2017