
হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভক্তদের রোষানলে নেইমার
আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
অস্ট্রেলিয়ার মাটিতে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ প্রীতি ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ‘শেভ্রোলেট ব্রাজিল গ্লোবাল ট্যুরে’ চিরপ্রতিদ্বন্দ্বিদের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ৯ জুন (শুক্রবার) ভিক্টোরিয়ার বিখ্যাত মেলবোর্ন…

অস্ট্রেলিয়ার মাটিতে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ প্রীতি ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ‘শেভ্রোলেট ব্রাজিল গ্লোবাল ট্যুরে’ চিরপ্রতিদ্বন্দ্বিদের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগামী ৯ জুন (শুক্রবার) ভিক্টোরিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পা রাখবে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি। বাংলাদেশ সময় অনুযায়ী দিবাগত রাত ১২টা পাঁচ মিনিটে খেলা শুরু হবে। এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ভিক্টোরিয়া রাজ্য সরকার।
নতুন কোচ তিতের অধীনে ব্রাজিল গ্লোবাল ট্যুরের প্রথম অফিসিয়াল ম্যাচই আর্জেন্টিনার বিপক্ষে। গত বছরের জুনে দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপ বাছাইপর্বে টানা ছয়টি জয়ে দুর্দান্ত সময় পার করছে তিতের শিষ্যরা।
সবশেষ গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ঘরের মাঠ বেলো হরিজন্তে নেইমার, কুতিনহো ও পাউলিনহোর গোলে ৩-০ ব্যবধানের উড়ন্ত জয় তুলে নেয় পেলের উত্তরসূরিরা।
সবশেষ ব্রাজিল গ্লোবাল ট্যুরের সাক্ষাতেও ব্রাজিলের জয়জয়কার। ২০১৪ সালের অক্টোবরে চীনের বেইজিংয়ে লিওনেল মেসিদের ২-০ গোলে হারিয়ে সুপারক্লাসিকোর তৃতীয় আসরের শিরোপা উল্লাসে মেতেছিল সেলেকাওরা। এর মধ্য দিয়ে মর্যাদাপূর্ণ ইভেন্টটি প্রথমবারের মতো বিদেশের মাটিতে অনুষ্ঠিত হয়। অবশ্য, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ম্যাচটি সুপারক্লাসিকো টাইটেল বহন করছে না।

আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
ও বড় স্কোর হতেই পারত। হলো না। বাংলাদেশ শেষ ১০ ওভারে ঝড়টা তুলতে পারল না। হলো মোটে ৬৭ রান। তাতেই ৯ উইকেটে ২৫৭। এই রানে কি জেতা সম্ভব? প্রশ্নটার উত্তর ম্যাচ শেষেই…
May 17, 2017

কিছু চেনা মুখ। কিছু অচেনা। ক্যাসল অ্যাভিনিউতে আজকের নিউজিল্যান্ডের একাদশটা এমনই। মিচেল স্যান্টনার ও জিমি নিশামই হয়তো কোনো প্রশ্ন ছাড়া মূল দলে বোলিংয়ের সুযোগ…
May 17, 2017

একসময় আর্জেন্টিনার ফুটবলের নতুন তারকা মানেই নামের পাশে একটি ট্যাগ লেগে যাওয়া; নতুন ম্যারাডোনা। লিওনেল মেসির গায়ে সেটা লাগবে বলে মনে হচ্ছিল। তবে মেসি এমন…
May 14, 2017