
হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভক্তদের রোষানলে নেইমার
আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
প্রথম দল হিসেবে রাশিয়ার টিকিট নিশ্চিত করে ফেলল ব্রাজিল। বাংলাদেশ সময় আজ সকালে প্যারাগুয়েকে ৩-০ গোল হারিয়েই ২০১৮ বিশ্বকাপে প্রায় এক পা দিয়ে রাখে ব্রাজিল। পরে দিনের অন্য আরেক ম্যাচে পেরুর কাছে উরুগুয়ের অপ্রত্যাশিত হার নিশ্চিত করে দেয় পাঁচবারের চ্যাম্পিয়নদের…

প্রথম দল হিসেবে রাশিয়ার টিকিট নিশ্চিত করে ফেলল ব্রাজিল। বাংলাদেশ সময় আজ সকালে প্যারাগুয়েকে ৩-০ গোল হারিয়েই ২০১৮ বিশ্বকাপে প্রায় এক পা দিয়ে রাখে ব্রাজিল। পরে দিনের অন্য আরেক ম্যাচে পেরুর কাছে উরুগুয়ের অপ্রত্যাশিত হার নিশ্চিত করে দেয় পাঁচবারের চ্যাম্পিয়নদের বিশ্বকাপে উত্তরণ। চার ম্যাচ হাতে রেখেই বাছাইপর্ব পেরোল ব্রাজিল। পেরুর কাছে ২-১ গোলে হেরেছে উরুগুয়ে।
বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে টানা অষ্টম জয় পাওয়া ব্রাজিল ১৪ ম্যাচে পেয়েছে ৩৩ পয়েন্ট। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। সমান ২৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে তিনে উরুগুয়ে, চারে চিলি। কাল বলিভিয়ার কাছে হেরে যাওয়া আর্জেন্টিনা ২২ পয়েন্ট নিয়ে আছে পাঁচে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি যাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। পঞ্চম দলকে বিশ্বকাপে যেতে হলে পেরোতে হবে আন্তমহাদেশীয় প্লে-অফ বাধা।
একমাত্র দল হিসেবে সব কটি বিশ্বকাপ খেলা ব্রাজিল কালকের জয়ে নিশ্চিত করেছে ফিফা র্যাঙ্কিংয়ে আবারও এক নম্বরে ওঠা। আগামী ৬ এপ্রিল প্রকাশিতব্য পরবর্তী র্যাঙ্কিংয়ে ব্রাজিলের সম্ভাব্য রেটিং পয়েন্ট ১৬৬১। গত এপ্রিলে শীর্ষে ওঠা আর্জেন্টিনা সম্ভাব্য পয়েন্ট ১৬০৩। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পয়েন্ট হারাচ্ছে ৪১টি, ব্রাজিল পয়েন্ট বাড়িয়ে নিচ্ছে ১২৭টি। ব্রাজিল সর্বশেষ এক নম্বরে ছিল ২০১০ সালে।
সাত বছর পর র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দিনটা ব্রাজিল দারুণভাবে উদ্যাপন করল। বিশ্বকাপে জায়গা বাকি আর মাত্র ৩০টি। স্বাগতিক রাশিয়া আর ব্রাজিল যে এরই মধ্যে দুটি জায়গা নিশ্চিত করে ফেলেছে!

আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
ও বড় স্কোর হতেই পারত। হলো না। বাংলাদেশ শেষ ১০ ওভারে ঝড়টা তুলতে পারল না। হলো মোটে ৬৭ রান। তাতেই ৯ উইকেটে ২৫৭। এই রানে কি জেতা সম্ভব? প্রশ্নটার উত্তর ম্যাচ শেষেই…
May 17, 2017

কিছু চেনা মুখ। কিছু অচেনা। ক্যাসল অ্যাভিনিউতে আজকের নিউজিল্যান্ডের একাদশটা এমনই। মিচেল স্যান্টনার ও জিমি নিশামই হয়তো কোনো প্রশ্ন ছাড়া মূল দলে বোলিংয়ের সুযোগ…
May 17, 2017

একসময় আর্জেন্টিনার ফুটবলের নতুন তারকা মানেই নামের পাশে একটি ট্যাগ লেগে যাওয়া; নতুন ম্যারাডোনা। লিওনেল মেসির গায়ে সেটা লাগবে বলে মনে হচ্ছিল। তবে মেসি এমন…
May 14, 2017