
এইচএসসি পরীক্ষার নতুন নিয়ম প্রকাশিত
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে। প্রশ্নফাঁস ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার সচিবালয়ে…
March 26, 2018
২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পৃথকভাবে ১০ বোর্ডের গড় পাসের হার জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পাসের হার-সংক্রান্ত তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৮০…

২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পৃথকভাবে ১০ বোর্ডের গড় পাসের হার জানা গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পাসের হার-সংক্রান্ত তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। আর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহীতে গড় পাসের হার সবচেয়ে বেশি। আর পাসের হার সবচেয়ে কম কুমিল্লা বোর্ডে।
রাজশাহীতে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ।
ঢাকা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৯ শতাংশ।
দিনাজপুর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৯ শতাংশ।
সিলেট বোর্ডে পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ।
যশোর বোর্ডে পাসের হার ৮০ দশমিক শূন্য ৪ শতাংশ।
বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ।
কুমিল্লা বোর্ডে পাসের হার ৫৯ দশমিক শূন্য ৩ শতাংশ।
এ ছাড়া মাদ্রাসা বোর্ডে (দাখিল) পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ। কারিগরি বোর্ডে (ভকেশনাল) পাসের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ।
আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।
বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মুঠোফোনে নির্ধারিত পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হবে।
গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ২ মার্চ।
আরও পড়ুনঃ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে। প্রশ্নফাঁস ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার সচিবালয়ে…
March 26, 2018
যে কোনো দেশের ভবিষ্যৎ দেশটির শিশুরা। তারাই প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই শিগগিরই শিশুদের প্রোগ্রামিং শেখাতে প্রথম শ্রেণীর পাঠ্যবইয়ে…
March 23, 2018

সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনমতো ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেবে। এ ছাড়া…
March 7, 2018

আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বোর্ডের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ দ্বিতীবারের মতো এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের জন্য আন্দোলন করে। তাদের…
February 22, 2018