
হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভক্তদের রোষানলে নেইমার
আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
যুক্তরাষ্ট্রের একটি স্কুলে আট বছর বয়সী এক শিক্ষার্থীর হিজাব ছিঁড়ে ফেলায় চাকরি গেছে এক শিক্ষকের। ক্লাসে ‘অসদাচরণে’র অভিযোগে ওই শিক্ষার্থীর হিজাব ছেঁড়া হয় বলে জানিয়েছে পুলিশ। ব্রংক্সের বেনিংটন স্কুলে সম্প্রতি এ ঘটনা ঘটে বলে নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়।…

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে আট বছর বয়সী এক শিক্ষার্থীর হিজাব ছিঁড়ে ফেলায় চাকরি গেছে এক শিক্ষকের। ক্লাসে ‘অসদাচরণে’র অভিযোগে ওই শিক্ষার্থীর হিজাব ছেঁড়া হয় বলে জানিয়েছে পুলিশ। ব্রংক্সের বেনিংটন স্কুলে সম্প্রতি এ ঘটনা ঘটে বলে নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়।
অভিযুক্ত শিক্ষক ৩১ বছর বয়সী ওগহেনেটেগা এদাহর বরাতে পুলিশ বলেছে, ওই শিশুটি ক্লাসে ‘অসদাচরণ’ করছিল। সে শিক্ষকের জন্য নির্ধারিত চেয়ারে বসেছিল এবং তাকে বারবার উঠতে বলা হলেও কথা শুনছিল না। পরে তাকে হাত দিয়ে সরাতে যান এদাহ এবং হিজাব খুলে দেওয়ার হুমকি দেন।
পুলিশ জানিয়েছে, বিকল্প শিক্ষক এদাহ শিশুটির হিজাব টেনে খুলে ফেলার কথা স্বীকার করেছেন। হিজাব টেনে খোলার সময় শিশুটির ডান চোখে আঘাত লাগে। তবে স্থানীয় জ্যাকোবি হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, এতে শিশুটির চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়নি।
এ ব্যাপারে শিক্ষা বিভাগের মুখপাত্র মাইকেল আচিমান বলেন, কোনো শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ একেবারেই অপ্রত্যাশিত। ওই শিক্ষককে তাৎক্ষণিকভাবে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে ওই স্কুলে বিকল্প শিক্ষক হিসেবে কাজ করছিলেন ওগহেনেটেগা এদাহ। মে মাসের ৩ তারিখ থেকে তাঁর বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে।

আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
ব্রিটেনের মুসলিমবিরোধী দল হিসেবে পরিচিত ‘ব্রিটেন ফার্স্টে’র সবগুলো ফেসববুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক ব্যবহারের নীতিমালা ভঙ্গ করার…
March 15, 2018

সমসাময়িক বিজ্ঞানীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে খ্যাতিমান। মহাবিশ্বের গূঢ় রহস্য উদ্ঘাটনের চেষ্টায় জীবন উৎসর্গ করেছিলেন, তিনি স্টিফেন হকিং। বিজ্ঞানী স্যার নিউটন…
March 14, 2018

ভারতের লখনৌয়ে জেলের মধ্যেই সম্প্রীতির নজির গড়ল বন্দিরা। মুসলিমদের সঙ্গে রোজা রাখতে শুরু করেছে বেশ কয়েকজন হিন্দু বন্দি। মুজাফফরনগরের জেলে দেখা যাচ্ছে এমন বিরল…
May 31, 2017