
হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভক্তদের রোষানলে নেইমার
আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
চারবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। দুর্নীতির দায়ে এখন কারাগারে। ৮২ বছর বয়সে কারাগারে বসেই স্কুলের শেষ পরীক্ষা দিয়ে পাস করেছেন। তিনি ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা। ক্ষমতায় থাকার সময় তিন হাজার দুই শতাধিক শিক্ষক নিয়োগে…

চারবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। দুর্নীতির দায়ে এখন কারাগারে। ৮২ বছর বয়সে কারাগারে বসেই স্কুলের শেষ পরীক্ষা দিয়ে পাস করেছেন। তিনি ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা।
ক্ষমতায় থাকার সময় তিন হাজার দুই শতাধিক শিক্ষক নিয়োগে জালিয়াতি করেন বলে ওমপ্রকাশের বিরুদ্ধে অভিযোগ ওঠে। জালিয়াতির সেই দায় নিয়েই তাঁকে কারাগারে যেতে হয়। দিল্লির ঐতিহাসিক তিহার কারাগারে সাজা খাটছেন তিনি। ৮২ বছর বয়সে কারাগার থেকে পরীক্ষা দিয়ে পাস করেছেন তিনি।
ওমপ্রকাশ চৌতালার ছেলে অভয় চৌতালা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, কারাগারে থাকার সময়টাকে ভালো কাজে লাগাতে চেয়েছেন বাবা। কারাগারের গ্রন্থাগারে তিনি নিয়মিত যান। সেখানে সংবাদপত্র ও বই পড়েন। কারাগারের কর্মকর্তাদের বলে তিনি নিজের পছন্দের বইপত্র আনিয়ে নেন। তিনি সারা বিশ্বের বিখ্যাত রাজনৈতিক নেতাদের বই পড়েন।
১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে ভারতের দক্ষিণের রাজ্য হরিয়ানায় নথিপত্র জাল করে ৩ হাজার ২০৬ শিক্ষককে নিয়োগ করা হয়েছিল। যোগ্য ও উচ্চশিক্ষিত প্রার্থীদের নাম বাদ দিয়ে ঘুষের বিনিময়ে অন্যদের নিয়োগ দেওয়া হয়। সেই মামলায় ওমপ্রকাশ চৌতালাসহ আরও ৫৪ জনকে আদালত দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠান।
হরিয়ানা রাজ্যের চারবারের মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী ও জাঠ নেতা দেবী লালের ছেলে।

আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
ব্রিটেনের মুসলিমবিরোধী দল হিসেবে পরিচিত ‘ব্রিটেন ফার্স্টে’র সবগুলো ফেসববুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক ব্যবহারের নীতিমালা ভঙ্গ করার…
March 15, 2018

সমসাময়িক বিজ্ঞানীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে খ্যাতিমান। মহাবিশ্বের গূঢ় রহস্য উদ্ঘাটনের চেষ্টায় জীবন উৎসর্গ করেছিলেন, তিনি স্টিফেন হকিং। বিজ্ঞানী স্যার নিউটন…
March 14, 2018

ভারতের লখনৌয়ে জেলের মধ্যেই সম্প্রীতির নজির গড়ল বন্দিরা। মুসলিমদের সঙ্গে রোজা রাখতে শুরু করেছে বেশ কয়েকজন হিন্দু বন্দি। মুজাফফরনগরের জেলে দেখা যাচ্ছে এমন বিরল…
May 31, 2017