
হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভক্তদের রোষানলে নেইমার
আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
ইন্দোনেশিয়ার হুলুং সমুদ্রসৈকতের তীরে হঠাৎ করেই ভেসে এসেছিল বিশাল আকারের এই রহস্যময় প্রাণী। ছবিটি টুইটার থেকে নেওয়া।ইন্দোনেশিয়ার হুলুং সমুদ্রসৈকতের তীরে হঠাৎ করেই ভেসে আসা বিশাল আকারের রহস্যময় প্রাণীটির পরিচয় নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এটি একটি…

ইন্দোনেশিয়ার হুলুং সমুদ্রসৈকতের তীরে হঠাৎ করেই ভেসে এসেছিল বিশাল আকারের এই রহস্যময় প্রাণী। ছবিটি টুইটার থেকে নেওয়া।ইন্দোনেশিয়ার হুলুং সমুদ্রসৈকতের তীরে হঠাৎ করেই ভেসে আসা বিশাল আকারের রহস্যময় প্রাণীটির পরিচয় নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এটি একটি বেলিন তিমি।
১০ মে রহস্যময় প্রাণীটিকে তীরে দেখে চমকে ওঠে স্থানীয় লোকজন। স্থানীয়দের ভাষ্য, হঠাৎ বিরাট পাথরের মতো কিছু একটা পানির ওপর দিয়ে মাথা তোলে। যে জায়গায় প্রাণীটিকে দেখা গিয়েছিল, সেখানকার পানি টকটকে লাল ছিল। স্থানীয়রা ঘটনাটির ভিডিও করে পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর এতেই ভাইরাল হয় ভিডিওটি।
স্থানীয় আসরুল তুয়ানাকোটা নামের এক বাসিন্দা জানিয়েছিলেন, এটি তাঁর নজরেই প্রথম আসে। তিনি ডেকে অন্যদের দেখান। তবে কিছুক্ষণের মধ্যেই প্রাণীটি মারা যায়।
বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ধারণা করেছিলেন, প্রাণীটি বিশালাকার একটি স্কুইড। কোনো কারণে স্কুইডটির শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। আর এ কারণে লাল হয়ে গিয়েছিল সমুদ্রের ওই অংশের পানি।
তবে বিষয়টি তদন্ত করতে বিজ্ঞানী ও গবেষকদের একটি দল ঘটনাস্থলে যায়। দলে থাকা ওশান কনজারভেনসির প্রধান বিজ্ঞানী জর্জ লিওনার্দো হাফিংটন পোস্টকে বলেন, এটি আসলে একটি বেলিন তিমি। প্রাণীটি ৫০ ফুট লম্বা এবং ৩৫ টন ওজনের। কোনো কারণে গুরুতর জখম হয়েছিল, আর সেখান থেকেই রক্তক্ষরণ হচ্ছিল। এই রক্তে লাল হয়ে যায় সমুদ্রের পানি।
গবেষকেরা বলেন, বেলিন তিমির ১৫টি প্রজাতি রয়েছে। অন্য তিমিদের তুলনায় অনেকটা দ্রুতগতিতে, ঘণ্টায় প্রায় ৩৭ কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে এরা। শিকার ও সামুদ্রিক দূষণের কারণে বর্তমানে বিপন্ন তিমির এই প্রজাতি।
তদন্ত করতে যাওয়া দলটির ভাষ্য, তিমি মারা গেলে সাধারণত সমুদ্রের নিচে চলে যায়। কিন্তু ইন্দোনেশিয়ার সৈকতে ভেসে আসা বেলিন তিমিটির শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছিল। পচন ধরে গ্যাস জমা হয়ে ফুলে গিয়েছিল প্রাণীটি। ফলে ভেসে ওঠে সমুদ্রের পানিতে।

আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…
March 15, 2018
ব্রিটেনের মুসলিমবিরোধী দল হিসেবে পরিচিত ‘ব্রিটেন ফার্স্টে’র সবগুলো ফেসববুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক ব্যবহারের নীতিমালা ভঙ্গ করার…
March 15, 2018

সমসাময়িক বিজ্ঞানীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে খ্যাতিমান। মহাবিশ্বের গূঢ় রহস্য উদ্ঘাটনের চেষ্টায় জীবন উৎসর্গ করেছিলেন, তিনি স্টিফেন হকিং। বিজ্ঞানী স্যার নিউটন…
March 14, 2018

ভারতের লখনৌয়ে জেলের মধ্যেই সম্প্রীতির নজির গড়ল বন্দিরা। মুসলিমদের সঙ্গে রোজা রাখতে শুরু করেছে বেশ কয়েকজন হিন্দু বন্দি। মুজাফফরনগরের জেলে দেখা যাচ্ছে এমন বিরল…
May 31, 2017