
পবিত্র কাবার গিলাফ পরিবর্তন; নিয়ম ভেঙে পরিবর্তিত হচ্ছে আজ
প্রতিবছরের ন্যায় এবারও মক্কার পবিত্র মসজিদুল হারামের অন্তর্গত কাবার গিলাফ পরিবর্তন কার্যক্রম হচ্ছে আজ। মুসলিমদের পবিত্র দুই মসজিদ- মক্কার মসজিদ আল হারাম ও…
July 30, 2022
ভারতের কর্নাটকে হিজাব বিরোধী বিজেপি গেরুয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে সাহসীচিত্তে ‘আল্লাহু আকবর‘ বলে স্লোগান দেয়া ছাত্রী মুসকান খাঁ-কে ৫ লক্ষ রুপি (যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় ৬ লক্ষ টাকা) পুরস্কার দেয় ভারতের একটি ইসলামিক সংগঠন ‘জমিয়তে…

ভারতের কর্নাটকে হিজাব বিরোধী বিজেপি গেরুয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে সাহসীচিত্তে ‘আল্লাহু আকবর‘ বলে স্লোগান দেয়া ছাত্রী মুসকান খাঁ-কে ৫ লক্ষ রুপি (যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় ৬ লক্ষ টাকা) পুরস্কার দেয় ভারতের একটি ইসলামিক সংগঠন ‘জমিয়তে উলামায়ে হিন্দ’!
তারা জানায়, মুসলিম নির্যাতনে যেখানে সবাই নীরব, সেখানে একাই এতগুলো সন্ত্রাসীদের সাথে লড়েছেন মুসকান নামের এই সাহসী নারী। এটা অনেক বড় একটি বিষয়। তাকে যদি আজ পুরস্কৃত না করা হয়, তাহলে অন্যেরা অনুপ্রেরণা পাবে না। মুসলিমরা ভারতেরই একটি অংশ। যেকোনো ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে।
ঘটনার সূত্রপাত আরো কিছুদিন আগে। তখন একদল গেরুয়া সন্ত্রাসী হিজাবের বিরুদ্ধে অবস্থান নেয় এবং কলেজে হিজাব পরিহিত কাউকে ঢুকতে না দেয়ার ঘোষণা দেয়। কলেজ প্রশাসন থেকেও গেরুয়া সন্ত্রাসীদের পক্ষ নেয়া হয় এবং হিজাবী ছাত্রীদের কলেজে আসতে বিধিনিষেধ আরোপ করতে থাকে।
ক্যাম্পাসে ‘জয় শ্রীরাম’ শ্লোগান দিয়ে মুসলিমদের ভীতসন্ত্রস্ত করতে থাকে সন্ত্রাস বাহিনী। তাদের পক্ষে থাকে বিজেপি সরকার ও কলেজ প্রশাসন। এমনকি পুলিশ ও অন্যান্য বাহিনীও তাদের পক্ষে থাকে। ফলে ভয়ে পড়ালেখা ছেড়ে দিতে বাধ্য হয় অনেক নারী শিক্ষার্থী। দিনদিন তাদের তাণ্ডব বাড়তেই থাকে। একসময় ক্লাসের বাইরে দাঁড়িয়ে ক্লাসের লেকচার শুনতে থাকে ছাত্রীরা। শেষে তাদের সে সুযোগ থেকেও বঞ্চিত করা হয়, ক্যাম্পাসে নিষেধাজ্ঞা দেয়ার মাধ্যমে।
অতঃপর ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলে সবার। মুসকান নামের সাহসী এক নারী সিদ্ধান্ত নেয়, তাদের মুখোমুখি দাঁড়ানোর। একটি বাইকে করে নিজ ক্যাম্পাসে আসে এবং ‘জয় শ্রীরাম’ শ্লোগান দেয়া গেরুয়া সন্ত্রাসীদের সামনে ‘আল্লাহু আকবর‘ শ্লোগান দিয়ে বীরের বেশে প্রবেশ করে নিজের শিক্ষা প্রতিষ্ঠানে।

প্রতিবছরের ন্যায় এবারও মক্কার পবিত্র মসজিদুল হারামের অন্তর্গত কাবার গিলাফ পরিবর্তন কার্যক্রম হচ্ছে আজ। মুসলিমদের পবিত্র দুই মসজিদ- মক্কার মসজিদ আল হারাম ও…
July 30, 2022
যুক্তরাষ্ট্র তথা আমেরিকায় যে লাউডস্পিকারে আযানের সুযোগ নেই, সেটা তো জানা বিষয়ই। তবে এবারই প্রথম কোন বড় শহরে আযান দেয়ার সুযোগ পেল মার্কিন মুসলিম সম্প্রদায়!…
June 3, 2022

মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে ভালোবেসে কত কিছুই না করে মুসলিমরা! এবার এক ব্যতিক্রমধর্মী কাজ করে সাড়া ফেলে দিয়েছেন আসিয়া বেগম নামের এক ভারতীয় নারী! তিনি ছন্দে…
February 1, 2022

এখন থেকে সৌদি আরবে নারীরাও ফতওয়া জারি করতে পারবেন বলে সিদ্ধান্ত দিয়েছে দেশটির শুরা কাউন্সিল। নারীদের ফতোয়া জারির ব্যাপারটি শুরা কাউন্সিলে বিপুল ভোটে পাস হয়েছে।…
October 1, 2017