
এইচএসসি পরীক্ষার নতুন নিয়ম প্রকাশিত
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে। প্রশ্নফাঁস ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার সচিবালয়ে…
March 26, 2018
২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী। নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার ১০টি…

২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার ১০টি শিক্ষা বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। গতবার এই হার ছিল ৮৮ দশমিক ২৩ শতাংশ।
মন্ত্রী জানান, এবার জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী। গতবারের চেয়ে এই সংখ্যা পাঁচ হাজার কমেছে।
তবে এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ কিছুটা বেড়েছে বলে জানান মন্ত্রী। গতবারের চেয়ে এবার ১ হাজার ১৯৫ জন বেশি জিপিএ–৫ পেয়েছে।
এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট জিপিএ–৫ পেয়েছে ৯৭ হাজার ৯৬৪ জন।
এসএসসি-সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হচ্ছে।
আজ দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানানো হবে।
বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মুঠোফোনে নির্ধারিত পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে।
গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ২ মার্চ।

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে। প্রশ্নফাঁস ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার সচিবালয়ে…
March 26, 2018
যে কোনো দেশের ভবিষ্যৎ দেশটির শিশুরা। তারাই প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই শিগগিরই শিশুদের প্রোগ্রামিং শেখাতে প্রথম শ্রেণীর পাঠ্যবইয়ে…
March 23, 2018

সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনমতো ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেবে। এ ছাড়া…
March 7, 2018

আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বোর্ডের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ দ্বিতীবারের মতো এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের জন্য আন্দোলন করে। তাদের…
February 22, 2018