শিক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বোর্ডের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ দ্বিতীবারের মতো এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের জন্য আন্দোলন করে। তাদের দাবী, এ রুটিনে প্রচুর ত্রুটি রয়েছে, যা শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলে ব্যাপক প্রভাব ফেলবে। এ…

February 22, 2018 · 2 min read

Share
এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বোর্ডের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ দ্বিতীবারের মতো এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের জন্য আন্দোলন করে। তাদের দাবী, এ রুটিনে প্রচুর ত্রুটি রয়েছে, যা শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলে ব্যাপক প্রভাব ফেলবে। এ মানববন্ধনের নেতৃত্ব দেয় কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ আশরাফুল আলম শিমুল।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে শিক্ষার্থীরা বলে, “এ রুটিনে যে পরিমান বন্ধ দেয়া হয়েছে, তাতে কোন বিষয়েই ভালো করে রিভিশন দিয়ে প্রস্তুত হওয়া সম্ভব না। পরীক্ষার আগে রিভিশন ছাড়া ভালো ফলাফল সম্ভব না”। বক্তা হিসেবে আশরাফুল বলে, “এ পরীক্ষার উপর আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্ভর করে। তাই কোনভাবেই এটাকে হেলা করা সমীচীন নয়”। এছাড়াও, অন্যান্য বক্তারা হল, আব্দুল কাদের, আশিক প্রমুখ। এরপর শিক্ষার্থীরা র‍্যালী করে পল্টন এলাকা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে ফিরে আসে। তার পরপরই তারা পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে শিক্ষামন্ত্রীর নিকট স্মারকলিপি জমা দেয় অবিলম্বে এই এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের জন্য। মোঃ আশরাফুল আলম শিমুল, ঢাকা বোর্ডের সকল শিক্ষার্থীদের পক্ষে “মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড” এর বোর্ড চেয়ারম্যানের নিকট পরীক্ষা রুটিনের পরিবর্তনের জন্য স্মারকলিপি জমা দেয়।

শিক্ষার্থীদের দাবী, তাদের এবারের রুটিনে খুব সামান্য পরিমাণে বন্ধ দেয়া হয়েছে। বাংলা দ্বিতীয় পত্রে একদিনও বন্ধ দেয়া হয় নি। এছাড়াও বিজ্ঞান বিভাগের বেশ কয়েকটি বিষয়ে এবং ইংরেজিতে একদিন করে বন্ধ দেয়া হয়েছে। এছাড়াও, ব্যবসায় শিক্ষা ও মানবিকের শিক্ষার্থীদের অনেকগুলো বিষয়ে কোন বন্ধ না রেখে টানা পরীক্ষা দেয়া হয়েছে। যার ফলে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। স্মারকলিপি প্রদানে প্রতিনিধি দলের প্রধান ছিল কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা এর শিক্ষার্থী মোঃ আশরাফুল আলম শিমুল। প্রতিনিধি দলে আরো যারা ছিল: আব্দুল কাদের ভূঁইয়া (মাইলস্টোন কলেজ), এনামুল হক আশিক (ঢাকা সিটি কলেজ), জুনায়েদ আহমেদ পলক (ঢাকা কলেজ), সাঈদ (ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজ)।

উল্লেখ্য, এর আগেও ১৭/০২/২০১৮ ইং তারিখে ঢাকাসহ সারাদেশে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনে আন্দোলন হয়েছে। শিক্ষার্থীদের বক্তব্য, তাদের দাবী না মানা পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবে। ঢাকা ছাড়াও সারা দেশে এ বিষয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। যাতে সমন্বয়করি হিসেবে ছিল, মোঃ আশরাফুল আলম শিমুল এবং বিভিন্ন বোর্ডে আয়োজক হিসেবে ছিল: মুহিত মাহমুদ, তানজিল শুভ, আকবর, মোঃ তুহিন, আহমেদ সাকিবসহ আরো অনেকে।

Tagsউচ্চমাধ্যমিকজাতীয়পরীক্ষাশিক্ষা
Share
Advertisement

Latest

  1. 1
    মেসি - চোরের দল আর্জেন্টিনা - Messi - Argentina the Thief - উল্কা সংবাদ - Ulkaa News
    ফুটবল

    গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?

  2. 2
    নেইমার ও ভিনি - ব্রাজিল - Neymar and Vini - Brazil
    ফুটবল

    জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?

  3. 3
    ভারতে বৃহৎ কসাইখানা - গরুর মাংস রপ্তানি - Big Slaughterhouse in India - Beef Export
    ভারত

    ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু

  4. 4
    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা
    আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫

    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা

  5. 5
    ফিলিস্তিন - প্যালেস্টাইন যুদ্ধ - Filistin - Palestine War
    ফিলিস্তিন

    কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?

Sections

  • বিনোদন20
  • খেলাধুলা17
  • বাংলাদেশ17
  • বিজ্ঞান ও প্রযুক্তি16
  • আন্তর্জাতিক12
  • শিক্ষা12
  • ভারত7
  • আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫6
  • ইসলাম5
  • ক্রিকেট5
  • ফুটবল4
  • মোবাইল3

Topics

ইসলামচাকরিক্যারিয়ারবাংলাদেশউত্তর আমেরিকাআমেরিকাচীনধর্মনারীপর্নতারকাফিলিস্তিনফেসবুকবেসরকারি চাকরিঅণুজীববিজ্ঞানঅপরাধঅভিনেত্রীঅমিক্রনঅরুণাচল প্রদেশঅর্থনীতিঅ্যান্ড্রয়েডআইনআন্তর্জাতিকআফগানিস্তানআফ্রিকা
Advertisement

Related Stories

View all →
এইচএসসি পরীক্ষার নতুন নিয়ম প্রকাশিত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার নতুন নিয়ম প্রকাশিত

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে। প্রশ্নফাঁস ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার সচিবালয়ে…

March 26, 2018

প্রথম শ্রেণীর পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে প্রোগ্রামিং : মোস্তাফা জব্বার
বাংলাদেশ

প্রথম শ্রেণীর পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে প্রোগ্রামিং : মোস্তাফা জব্বার

যে কোনো দেশের ভবিষ্যৎ দেশটির শিশুরা। তারাই প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই শিগগিরই শিশুদের প্রোগ্রামিং শেখাতে প্রথম শ্রেণীর পাঠ্যবইয়ে…

March 23, 2018

থাকছে না অভিন্ন প্রশ্নপত্র, পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢোকার পর সেট নির্ধারণ
শিক্ষা

থাকছে না অভিন্ন প্রশ্নপত্র, পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢোকার পর সেট নির্ধারণ

সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনমতো ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেবে। এ ছাড়া…

March 7, 2018

কোন বোর্ডে পাসের হার কত?
শিক্ষা

কোন বোর্ডে পাসের হার কত?

২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পৃথকভাবে ১০ বোর্ডের গড় পাসের হার জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পাসের হার-সংক্রান্ত…

May 4, 2017

Advertisement

What is Ulkaa News?

Ulkaa News delivers the latest breaking news, in-depth reporting, features, and stories across politics, business, technology, sports, and culture from Bangladesh and around the world.

Ulkaa News is part of Ulkaa Network — an all-in-one digital ecosystem by S Technologies that connects you to news, tools, campus, games, and more, all in one place.

News

  • Home
  • Categories
  • Search

Account

  • Login
  • Register
  • Reset Password

Ulkaa

  • Ulkaa
  • Ulkaa News
  • Ulkaa Campus
  • Ulkaa Tool
  • Ulkaa Game
  • Ulkaa Weather
  • Ulkaa Islam

Company

  • About Ulkaa
  • Careers
  • Support
  • Help
  • Privacy Policy
  • Terms of Service
  • Disclaimer
  • Sitemap

© 2015-26, Ulkaa. All rights reserved.
Facebook PageLinkedIn CompanyX (Twitter) ProfileInstagram ProfileGitHub Account
Latest
●Revalidation check A 202230●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●Revalidation check A 202230●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা