
সাকিবকে নিয়ে আবারও ফেসবুকে বিতর্ক, ভুল পোস্টের জন্য শিশিরের জবাব
প্রথম ছবিটি নিয়ে সমালোচনা হয়েছিল ফেসবুকে। দ্বিতীয় ছবিটি বলে দিচ্ছে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। ছবি: ফেসবুক আবার ফেসবুকে আলোচনায় সাকিব আল হাসান। এবারের আলোচনার…
August 7, 2017
প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ না পেয়ে গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন পাকিস্তানের তরুণ এক ক্রিকেটার। লাহোরে একটি ফার্স্ট ক্লাস ম্যাচ চলার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। গোলাম হায়দার আব্বাস নামের এই ক্রিকেটার ডানহাতি পেস বোলার। তাঁর দাবি, দীর্ঘ দিন…

প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ না পেয়ে গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন পাকিস্তানের তরুণ এক ক্রিকেটার। লাহোরে একটি ফার্স্ট ক্লাস ম্যাচ চলার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
গোলাম হায়দার আব্বাস নামের এই ক্রিকেটার ডানহাতি পেস বোলার। তাঁর দাবি, দীর্ঘ দিন ধরেই তাঁকে প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে যাচ্ছেন স্থানীয় সংগঠকেরা। কিন্তু তিনি সুযোগ পাচ্ছেন না। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এলসিসিএ) পূর্বাঞ্চলের এই ক্রিকেটারের মাঠের পারফরম্যান্স নাকি যথেষ্টই ভালো। নির্বাচকেরা ঘুষ চেয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।
হায়দার আব্বাস লাহোরে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন নিভিয়ে প্রায় সঙ্গে সঙ্গে তাঁকে রক্ষা করেন উপস্থিত লোকজন। তবে ঘটনাটা সবাইকে বিমূঢ় করে তোলে।
গোলাম আব্বাসের অভিযোগ, স্থানীয় ক্রিকেট সংগঠকেরা সুযোগের বিনিময়ে তাঁর কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে আসছিলেন, ‘আমার পারফরম্যান্স যথেষ্ট ভালো। কিন্তু আমি সুযোগ পাচ্ছিলাম না। বারবার অনুরোধ করে আমি অতিষ্ঠ। শেষ পর্যন্ত তারা সুযোগ করে দেওয়ার বিনিময়ে আমার কাছে মোটা অঙ্কের ঘুষ চেয়ে বসে। আমি গরিব পরিবারের ছেলে, আমি টাকা কোথায় পাব?’
আব্বাস বলেন, ‘আমি মারা গেলে আমার মৃত্যুর জন্য দায়ী ওই সব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা, যারা মেধার ভিত্তিতে খেলোয়াড়দের সুযোগ করে দিতে চায় না।’

প্রথম ছবিটি নিয়ে সমালোচনা হয়েছিল ফেসবুকে। দ্বিতীয় ছবিটি বলে দিচ্ছে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। ছবি: ফেসবুক আবার ফেসবুকে আলোচনায় সাকিব আল হাসান। এবারের আলোচনার…
August 7, 2017
ফরাজ আহমেদরা টপকে গেল বাংলাদেশকেও। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯৫ পয়েন্ট নিয়ে ছয়ে এখন পাকিস্তান। বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে গেছে সেমিফাইনালে। এতে…
June 18, 2017

দুই দেশি ভাইয়ের ম্যাচ হয়ে গেল শেষ পর্যন্ত। বোলিংয়ে মোস্তাফিজুর রহমান। এরপর ব্যাটিংয়ে সৌম্য সরকার। সিরিজের চতুর্থ আর নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ পেল বড় জয়।…
May 19, 2017

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবে ত্রিদেশীয় সিরিজে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচের সর্বশেষ স্কোর ও তথ্য জানা জানা যাবে এখানে— * বাংলাদেশ: ৫০…
May 17, 2017