ক্রিকেট

বাংলাদেশের বড় জয়ে হিরো সৌম্য-মুস্তাফিজ

দুই দেশি ভাইয়ের ম্যাচ হয়ে গেল শেষ পর্যন্ত। বোলিংয়ে মোস্তাফিজুর রহমান। এরপর ব্যাটিংয়ে সৌম্য সরকার। সিরিজের চতুর্থ আর নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ পেল বড় জয়। আয়ারল্যান্ডের দেওয়া ১৮২ রানের লক্ষ্য পেরিয়ে গেল ৮ উইকেট আর ১৩৭ বল বাকি থাকতে। সিরিজে টানা দ্বিতীয়…

May 19, 2017 · 2 min read

Share
বাংলাদেশের বড় জয়ে হিরো সৌম্য-মুস্তাফিজ

দুই দেশি ভাইয়ের ম্যাচ হয়ে গেল শেষ পর্যন্ত। বোলিংয়ে মোস্তাফিজুর রহমান। এরপর ব্যাটিংয়ে সৌম্য সরকার। সিরিজের চতুর্থ আর নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ পেল বড় জয়। আয়ারল্যান্ডের দেওয়া ১৮২ রানের লক্ষ্য পেরিয়ে গেল ৮ উইকেট আর ১৩৭ বল বাকি থাকতে। সিরিজে টানা দ্বিতীয় ফিফটি করা সৌম্য অপরাজিত ছিলেন ৮৭ রানে। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর এই প্রথম টানা দুই ওয়ানডেতে ফিফটি করলেন সৌম্য। এর আগে সাতক্ষীরার আরেক তরুণ মোস্তাফিজের ২৩ রানে ৪ উইকেটে ১৮১ রানে অলআউট হয়ে গিয়েছিল স্বাগতিকেরা।

এত কম রান নিয়েও ম্যাচে টিকে থাকতে হলে বোলিংয়ে দুর্দান্ত শুরু এনে দিতে হতো আয়ারল্যান্ড বোলারদের। কিন্তু তামিম-সৌম্যর ৯৫ রানের উদ্বোধনী জুটি আইরিশদের সেই আশার সমাধি বানিয়ে দিল। তামিম সিরিজে নিজের দ্বিতীয় ফিফটি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে ফিরে যান। ততক্ষণে ম্যাচ বাংলাদেশের বাকি ব্যাটসম্যানদের জন্য ছিল ব্যাটিং অনুশীলনের।
সবচেয়ে বড় সুযোগটা ছিল ০ ও ১ রান করে আগের দুই ম্যাচে আউট হওয়া সাব্বির রহমানের জন্য। সাব্বির দেখেশুনে শুরু করে শেষ পর্যন্ত নিজের ছন্দে ফিরে ৩৪ বলে ৩৫ করে আউট হয়েছেন অহেতুক শটেই। জয় থেকে বাংলাদেশ তখন মাত্র ১১ রান দূরে।
বাকিটা সময় নিরাপদে পার করে দিলেন সৌম্য ও মুশফিক। ৬৮ বলের ইনিংসটায় ১০টি চার ও ২ ছক্কা মেরেছেন সৌম্য। এমন আক্রমণাত্মক এক ইনিংস, তবু সৌম্য এমন খেললে চোখে মায়াঞ্জন বুলিয়ে দেয় যেন কেউ! এত সুন্দর চোখ ধাঁধানো ইনিংস। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার অবশ্য শেষ পর্যন্ত মোস্তাফিজ জিতেছেন। বন্ধুর কাছ থেকে রাতের ডিনারটা সৌম্যর পাওনা হয়ে গেল তাতে।
কিংবা মাশরাফি নিজে পুরো দলকে ‘ট্রিট’টা দিতে পারেন। এই ম্যাচে সবকিছু যে অধিনায়কের মনমতো হয়েছে। বোলিং, শুরুতে উইকেট তুলে নেওয়া, বোলিং ইউনিট পুরো দল হয়ে কাজ করা, সঙ্গে দুর্দান্ত ফিল্ডিং। এরপর ব্যাটিংয়েও ভালো শুরু, ম্যাচের সমাপ্তি ঠিকমতো টেনে দেওয়া।
উপলক্ষের কমতি নেই। তবে এর মধ্যে মোস্তাফিজের সেই জাদুকরী বোলিংয়ের ছোঁয়া খুঁজে পাওয়া বাংলাদেশের জন্য সুখবর।
সিরিজে বাংলাদেশের শেষ ম্যাচ বুধবার, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড : ৪৬.৩ ওভারে ১৮১ (জয়েস ৪৬, নিয়াল ৩০, ডকরেল ২৫, পোর্টারফিল্ড ২২; মোস্তাফিজুর ৪/২৩, মাশরাফি ২/১৮, সানজামুল ২/২২, মোসাদ্দেক ১/২১, সাকিব ১/৩৮, মাহমুদউল্লাহ ০/১৩, রুবেল ০/৪১)।
বাংলাদেশ : ২৭.১ ওভারে ১৮২/২ (তামিম ৪৭, সৌম্য ৮৭*, সাব্বির ৩৫, মুশফিকুর ৩*; কেভিন ও’ ব্রায়ান ১/২২, ম্যাকার্থি ১/৪২)।
ফল : বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : মোস্তাফিজুর রহমান।

Share
Advertisement

Latest

  1. 1
    মেসি - চোরের দল আর্জেন্টিনা - Messi - Argentina the Thief - উল্কা সংবাদ - Ulkaa News
    ফুটবল

    গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?

  2. 2
    নেইমার ও ভিনি - ব্রাজিল - Neymar and Vini - Brazil
    ফুটবল

    জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?

  3. 3
    ভারতে বৃহৎ কসাইখানা - গরুর মাংস রপ্তানি - Big Slaughterhouse in India - Beef Export
    ভারত

    ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু

  4. 4
    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা
    আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫

    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা

  5. 5
    ফিলিস্তিন - প্যালেস্টাইন যুদ্ধ - Filistin - Palestine War
    ফিলিস্তিন

    কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?

Sections

  • বিনোদন20
  • খেলাধুলা17
  • বাংলাদেশ17
  • বিজ্ঞান ও প্রযুক্তি16
  • আন্তর্জাতিক12
  • শিক্ষা12
  • ভারত7
  • আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫6
  • ইসলাম5
  • ক্রিকেট5
  • ফুটবল4
  • মোবাইল3

Topics

ইসলামচাকরিক্যারিয়ারবাংলাদেশউত্তর আমেরিকাআমেরিকাচীনধর্মনারীপর্নতারকাফিলিস্তিনফেসবুকবেসরকারি চাকরিঅণুজীববিজ্ঞানঅপরাধঅভিনেত্রীঅমিক্রনঅরুণাচল প্রদেশঅর্থনীতিঅ্যান্ড্রয়েডআইনআন্তর্জাতিকআফগানিস্তানআফ্রিকা
Advertisement

Related Stories

View all →
ম্যাচ চলার সময়েই পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা!
ক্রিকেট

ম্যাচ চলার সময়েই পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা!

প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ না পেয়ে গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন পাকিস্তানের তরুণ এক ক্রিকেটার। লাহোরে একটি ফার্স্ট ক্লাস ম্যাচ চলার সময় এই…

October 1, 2017

সাকিবকে নিয়ে আবারও ফেসবুকে বিতর্ক, ভুল পোস্টের জন্য শিশিরের জবাব
ক্রিকেট

সাকিবকে নিয়ে আবারও ফেসবুকে বিতর্ক, ভুল পোস্টের জন্য শিশিরের জবাব

প্রথম ছবিটি নিয়ে সমালোচনা হয়েছিল ফেসবুকে। দ্বিতীয় ছবিটি বলে দিচ্ছে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। ছবি: ফেসবুক আবার ফেসবুকে আলোচনায় সাকিব আল হাসান। এবারের আলোচনার…

August 7, 2017

বাংলাদেশকে পিছনে ফেলল পাকিস্তান
ক্রিকেট

বাংলাদেশকে পিছনে ফেলল পাকিস্তান

ফরাজ আহমেদরা টপকে গেল বাংলাদেশকেও। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯৫ পয়েন্ট নিয়ে ছয়ে এখন পাকিস্তান। বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে গেছে সেমিফাইনালে। এতে…

June 18, 2017

হেরে গেল বাংলাদেশ
ক্রিকেট

হেরে গেল বাংলাদেশ

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবে ত্রিদেশীয় সিরিজে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচের সর্বশেষ স্কোর ও তথ্য জানা জানা যাবে এখানে— * বাংলাদেশ: ৫০…

May 17, 2017

Advertisement

What is Ulkaa News?

Ulkaa News delivers the latest breaking news, in-depth reporting, features, and stories across politics, business, technology, sports, and culture from Bangladesh and around the world.

Ulkaa News is part of Ulkaa Network — an all-in-one digital ecosystem by S Technologies that connects you to news, tools, campus, games, and more, all in one place.

News

  • Home
  • Categories
  • Search

Account

  • Login
  • Register
  • Reset Password

Ulkaa

  • Ulkaa
  • Ulkaa News
  • Ulkaa Campus
  • Ulkaa Tool
  • Ulkaa Game
  • Ulkaa Weather
  • Ulkaa Islam

Company

  • About Ulkaa
  • Careers
  • Support
  • Help
  • Privacy Policy
  • Terms of Service
  • Disclaimer
  • Sitemap

© 2015-26, Ulkaa. All rights reserved.
Facebook PageLinkedIn CompanyX (Twitter) ProfileInstagram ProfileGitHub Account
Latest
●Revalidation check A 202230●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●Revalidation check A 202230●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা