
ম্যাচ চলার সময়েই পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা!
প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ না পেয়ে গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন পাকিস্তানের তরুণ এক ক্রিকেটার। লাহোরে একটি ফার্স্ট ক্লাস ম্যাচ চলার সময় এই…
October 1, 2017
প্রথম ছবিটি নিয়ে সমালোচনা হয়েছিল ফেসবুকে। দ্বিতীয় ছবিটি বলে দিচ্ছে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। ছবি: ফেসবুক আবার ফেসবুকে আলোচনায় সাকিব আল হাসান। এবারের আলোচনার কেন্দ্রে একটি পারিবারিক ছবি। জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার একটি বিয়ের অনুষ্ঠানে স্ত্রী-কন্যাসহ…

প্রথম ছবিটি নিয়ে সমালোচনা হয়েছিল ফেসবুকে। দ্বিতীয় ছবিটি বলে দিচ্ছে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। ছবি: ফেসবুক
আবার ফেসবুকে আলোচনায় সাকিব আল হাসান। এবারের আলোচনার কেন্দ্রে একটি পারিবারিক ছবি। জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার একটি বিয়ের অনুষ্ঠানে স্ত্রী-কন্যাসহ খেতে বসেছেন—এমন একটা ছবি নিয়ে জোর আলোচনা সামাজিক মাধ্যমে।
প্রথমে যে ছবিটি ছড়িয়ে পড়েছিল, সেটি নিয়ে অনেক আলোচনা-বিতর্ক হয়েছে। প্রথমে যে ছবিটি ছাড়িয়ে পড়েছিল, সেটিতে দেখা যাচ্ছিল, সাকিব তাঁর স্ত্রী শিশির ও কন্যাসহ খেতে বসেছেন, কিন্তু তাঁদের পরিচারিকা শিশু পেছনে দাঁড়িয়ে আছে। সেই ছবিটি দেখে সাকিবের সমালোচনায় মুখর হয়েছিলেন অনেকে।
কিন্তু সমালোচকদের বোধোদয় হয় পরে আরেকটি ছবি দেখে। সেটি প্রথমে প্রকাশিত ছবির ঠিক পরের মুহূর্তে তোলা। দেখা যাচ্ছে, পরিচারিকা খেতে বসেছে ঠিক তাঁদের সঙ্গেই। আরও নির্দিষ্ট করে বললে শিশির ঠিক পাশেই বসিয়েছেন বাড়ির পরিচারিকাকে।
আগের ছবিটি ফেসবুকে পোস্ট করে অনেকেই লেখেন, নিজের বাড়ির কাজের মেয়ের সঙ্গে এক টেবিলে খাননি সাকিব। তাঁকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তীব্র সমালোচনা করা হয় সেই পোস্টগুলোতে এবং নানা মন্তব্যে।
আরও পরিষ্কার ছবি দিয়েছেন শিশির। ছবি: ফেসবুক
এরপর বেরিয়ে আসতে শুরু করে আসল ঘটনা। এবার সেই মুহূর্তের আগে-পরের সবগুলো ছবি দিয়ে জবাব দিয়েছেন সাকিবের স্ত্রী শিশির। ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এটা উদ্ভটের পর্যায়ে চলে যাচ্ছে। “ভালো” শব্দটা সাকিব আল হাসানের সঙ্গে যায় না! কেন? কেবল “মিষ্টি মিষ্টি” কথা বলতে পারে না বলেই কি সাকিবকে “খারাপ মানুষে”র তকমা দিয়ে দিতে হবে?’
শিশির এ ধরনের প্রচারণার ব্যাপারে সবাইকে একটি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, ‘যদি এ ধরনের উদ্ভট সংবাদ সাকিবের বিরুদ্ধে ছড়ানো হয়, সবারই উচিত একটু সতর্কতার সঙ্গে সবকিছু বিচার করা। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে প্রচারণাটা ছড়িয়েছে, তা যে ঠিক নয়, নিচের ছবিগুলোই এর প্রমাণ।’
শিশির আহ্বান জানিয়েছেন, ‘যে খেলোয়াড় সারা দুনিয়াতে আপনার দেশকে প্রতিনিধিত্ব করে, তাঁর বিরুদ্ধে দয়া করে এমন কিছু প্রচার করবেন না। যে খেলোয়াড় এই দেশের গর্ব বলেই পরিচিত। অন্য দেশের ক্রিকেটপ্রেমীরা যখন বলে, “তোমার নিজের দেশের মানুষই তোমাকে প্রাপ্য সম্মানটা দেয় না”, তখন সেটি কিন্তু খুবই লজ্জার বিষয়।’
এ ধরনের পোস্ট ব্যবহার করে অনেকে সস্তা জনপ্রিয়তা যে খোঁজে, সেটাও উল্লেখ করেছেন শিশির। ব্যাখ্যা দিয়েছেন আগের ছবিটি কীভাবে বিভ্রান্তি ছড়িয়েছে বা ছড়ানোতে ব্যবহার করা হয়েছে, ‘অনেক নেতিবাচক কথা হয়েছে। এবার থামুন, নিজের পেজের জনপ্রিয়তা বাড়াতে অন্য কিছু করুন। এখন তো বুঝতেই পারছেন, ছবিটা যে সময়ের, তখন সে খাবারের আগে হাত ধুয়ে টেবিলে ফিরে আসছিল।’

প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ না পেয়ে গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন পাকিস্তানের তরুণ এক ক্রিকেটার। লাহোরে একটি ফার্স্ট ক্লাস ম্যাচ চলার সময় এই…
October 1, 2017
ফরাজ আহমেদরা টপকে গেল বাংলাদেশকেও। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯৫ পয়েন্ট নিয়ে ছয়ে এখন পাকিস্তান। বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে গেছে সেমিফাইনালে। এতে…
June 18, 2017

দুই দেশি ভাইয়ের ম্যাচ হয়ে গেল শেষ পর্যন্ত। বোলিংয়ে মোস্তাফিজুর রহমান। এরপর ব্যাটিংয়ে সৌম্য সরকার। সিরিজের চতুর্থ আর নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ পেল বড় জয়।…
May 19, 2017

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবে ত্রিদেশীয় সিরিজে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচের সর্বশেষ স্কোর ও তথ্য জানা জানা যাবে এখানে— * বাংলাদেশ: ৫০…
May 17, 2017